
মাদরাসাতুল মাদীনাহ সরিষাবাড়ী
Madrasatul Madinah Sarishabari
বেসরকারি মাদ্রাসা
২০২৬-২৭
ভর্তির আবেদন
নিচের তথ্যগুলো পূরণ করে আবেদন জমা দিন। শুধু তারকা (★) দেওয়া ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।
ঠিকানাসাব-রেজিস্টার অফিসের দক্ষিণে, আরামনগর
এলাকাসরিষাবাড়ী, জামালপুর
EIIN7/6710
প্রতিষ্ঠানের ফোন01618262407
আবেদন করার আগে দেখে নিন এটি আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান কি না।
ভর্তি ফি
৩৫০০
ফি প্রতিষ্ঠানকে দিতে হবে। হাজিরা খাতা কোনো টাকা নেয় না।
প্রতিষ্ঠানের কথা
ভর্তির সময় প্রয়োজনীয়
- জন্ম নিবন্ধনের ফটোকপি
যা যা আনতে হবে
- বেডিং (৬০" ×২৮")
- অন্যান্য প্রয়োজনীয় আসবাবপত্র
অভিভাবকের অঙ্গীকারনামা
- আমি নিজে অথবা আমার প্রতিনিধি দ্বারা শিক্ষার্থীর খোঁজখবর নিবো।
- সাক্ষাতের নির্ধারিত সময় ব্যতীত অন্য সময়ে সাক্ষাৎ করবো না।
- প্রতি মাসের ৫ তারিখের মধ্যে বেতন ও আবাসিক চার্জ প্রদান করবো।
- মাদরাসা ছুটি হলে বা অন্যান্য সময় আমি অথবা আমার প্রতিনিধি শিক্ষার্থীকে আনা-নেওয়া করবে।
- মাদরাসা ছুটি হলে বা ছুটি নিয়ে বাড়িতে গেলে যথা সময়ে শিক্ষার্থীকে মাদরাসায় উপস্থিত করবো। বিশেষ কোন ওজর থাকলে তৎক্ষণাৎ জিম্মাদার উস্তাদকে জানাবো। অন্যথায় শিক্ষার্থীর ব্যাপারে যে কোন শাস্তি মেনে নিবো।
- শিক্ষার্থী যদি কখনো মাদরাসা থেকে পালিয়ে যায় অথবা মাদরাসার ভিতরে বা বাহিরে কোন দুর্ঘটনায় পতিত হয়, কর্তৃপক্ষ এজন্য দায়ী হবে না।
- বাড়িতে থাকা অবস্থায় শিক্ষার্থীকে মোবাইল, টেলিভিশন, গান-বাজনা, অশ্লীল কথাবার্তা ও অনর্থক সময় নষ্ট করা থেকে অবশ্যই বিরত রাখবো।
- বাড়িতে থাকা অবস্থায় প্রতিদিনের পড়া, নামাজ ও অন্যান্য আমলের ব্যাপারে খোঁজখবর রাখবো।
- শিক্ষার্থীর কোন চারিত্রিক ত্রুটি পাওয়া গেলে তার সংশোধনের জন্য উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা মেনে নিবো।
- কোন অভিযোগ থাকলে সংশ্লিষ্ট শিক্ষকের কাছে কৈফিয়ত চাবো না। প্রয়োজনে মুহতামিম সাহেবকে জানাবো এবং তাঁর সিদ্ধান্ত মেনে নিবো।
- মাদরাসার শিক্ষক ও সকল কর্মচারী অত্যন্ত শ্রদ্ধার পাত্র। তাঁদের সাথে যথাযথ আদব প্রদর্শনপূর্বক কথা বলবো এবং বিনয়ীর মতো আচরণ করবো।
ভর্তি হলে আপনি যা পাবেন
হাজিরা খাতার ডিজিটাল ডায়েরি — সন্তানের সব খবর আপনার ফোনে
- সন্তান স্কুলে গেল কি না, রোজ জানুন
- পরীক্ষার ফলাফল ও নম্বর
- পড়া, নোটিশ ও ছুটির খবর
- শিক্ষকের পাঠানো বার্তা
ভর্তি নিশ্চিত হলে প্রতিষ্ঠান আপনাকে ডায়েরির একটি লিংক পাঠাবে — এই মোবাইল নম্বরেই। লিংকটি খুলেই সব দেখতে পাবেন, সম্পূর্ণ ফ্রি।
অ্যাপটি এখনই নিন
অ্যাপ ডাউনলোড করুন
QR স্ক্যান করুন, অথবা বোতামে চাপ দিন