শিক্ষক আমন্ত্রণ ও অনুমোদন
প্রতিষ্ঠানে নতুন শিক্ষক যুক্ত করা — কোড পাঠানো, আর অনুরোধ এলে এক চাপে অনুমোদন।
-
"প্রতিষ্ঠান" ট্যাবে চাপ দিন, তারপর "শিক্ষক যোগ দিতে চান" চাপুন।
-
"শিক্ষক আমন্ত্রণ" পাতায় ৬ অক্ষরের একটা কোড নিজে থেকেই তৈরি হবে। একটু অপেক্ষা করুন, কোডটা দেখা যাবে।
-
"ছবি শেয়ার করুন" চেপে শিক্ষককে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। শুধু কোডটা পাঠাতে চাইলে "কোড কপি" চাপুন।
-
এই পাতাটা খোলা রাখুন। শিক্ষক কোড দিয়ে অনুরোধ পাঠালে নিচে "যোগদানের অনুরোধ" তালিকায় তাঁর নাম চলে আসবে।
-
শিক্ষকের নামের পাশে "অনুমোদন" চাপুন। এক চাপেই তিনি প্রতিষ্ঠানের সদস্য হয়ে যাবেন।
-
এরপর "আর একটি ধাপ বাকি" লেখা একটা বার্তা আসবে — সেটা পড়ে শিক্ষককে ক্লাস বুঝিয়ে দিন।
এই ধাপটা বাদ দিলে শিক্ষক ঢুকতে পারবেন কিন্তু কোনো ক্লাস দেখতে পাবেন না, আর ভাববেন অ্যাপ কাজ করছে না। ক্লাস বুঝিয়ে দেওয়াটাই আসল কাজ। 🙏
-
ক্লাস বুঝিয়ে দেওয়ার কাজটা ২ মিনিটের: ক্লাসের কার্ডে "এডিট" → "শ্রেণী শিক্ষক যোগ করুন" → শিক্ষকের নামের পাশে টিক → "ঠিক আছে" → আবার "ঠিক আছে"। ছবিসহ পুরোটা এখানে আছে — hazirakhata.xyz/bn/tutorials/assign-class-teacher/
শিক্ষক যতগুলো ক্লাসে পড়ান, প্রতিটা ক্লাসে আলাদা করে টিক দিতে হবে। একবার টিক দিলে সব ক্লাসে হয় না।
-
ভুল কেউ অনুরোধ পাঠালে "বাতিল" চেপে দিন, তারপর "বাতিল করুন" দিয়ে নিশ্চিত করুন।
সাধারণ প্রশ্ন
"অনুমোদন" চাপলে লেখা আসে আমি অনুমোদন করতে পারব না। কেন?
অনুমোদন শুধু প্রতিষ্ঠানের এডমিন করতে পারেন। আপনি সদস্য হলেও এডমিন না হলে বাটনটা কাজ করবে না — বারবার চাপলেও হবে না। প্রতিষ্ঠানের এডমিনকে বলুন কাজটা করে দিতে।
কোডটা কতদিন কাজ করে?
৩০ দিন। এর মধ্যে শিক্ষক যোগ না দিলে নতুন করে কোড নিতে হবে — একই পাতায় গেলেই নতুন কোড পাবেন।
কোড বানাতে নেট লাগবে?
হ্যাঁ। নেট ছাড়া কোড তৈরি হবে না, "আবার চেষ্টা করুন" দেখাবে। নেট এলে আবার চাপুন।
একই ফোনে QR কোড স্ক্যান করা যাবে?
না। যে ফোনে ছবিটা আছে, সেই ফোনেই স্ক্যান করা যায় না — শিক্ষকের আলাদা ফোন লাগবে। সহজ উপায় হলো কোডটা লিখে পাঠিয়ে দেওয়া, শিক্ষক নিজের অ্যাপে টাইপ করে নেবেন।
AI-কে জিজ্ঞেস করুন
এই পাতাটা নিয়ে AI অ্যাপকে সহজ বাংলায় বুঝিয়ে দিতে বলুন।
কপি হয়েছে — এখন পেস্ট করুন
গুগল প্লে থেকে ফ্রি ডাউনলোড করুন
আরও টিউটোরিয়াল
- প্রতিষ্ঠান সাজাবেন কীভাবে প্রতিষ্ঠানের প্রোফাইল একবার খুললে অন্য শিক্ষকদের যুক্ত করা যায়, আর সবাই একই ক্লাস-ছাত্র দেখতে পান।
- শিক্ষককে ক্লাস বুঝিয়ে দিন (শ্রেণী শিক্ষক করুন) শিক্ষক প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন কিন্তু কিছুই দেখতে পাচ্ছেন না? এই এক কাজেই সমাধান — ২ মিনিট।
- কে কী দেখতে পারবে — পদবী ও পারমিশন অন্য শিক্ষকরা কীভাবে ঢুকবেন, আর কাকে কতটুকু ক্ষমতা দেবেন — সেটিংটা কোথায় আছে তাও দেখানো আছে।
- শিক্ষক প্রতিষ্ঠান ছেড়ে গেছেন — নাম সরাবেন কীভাবে কেউ চাকরি ছেড়ে দিয়েছেন, বা ভুল মানুষকে অনুমোদন দিয়ে ফেলেছেন। এক চাপে নাম সরান — তাঁর নেওয়া হাজিরা-বেতনের হিসাব কিছুই না হারিয়ে। নিজে বেরিয়ে যেতে চাইলে কী করবেন, সেটাও আছে।
- অনলাইনে ভর্তি নেবেন কীভাবে একটা লিংক বানিয়ে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে দিন। অভিভাবক ঘরে বসে ফর্ম পূরণ করবেন, আবেদন আপনার অ্যাপে চলে আসবে, আর অনুমোদন দিলেই শিক্ষার্থী ক্লাসে যোগ হয়ে যাবে।
- শিক্ষক হিসেবে নিজে যোগ দিন প্রতিষ্ঠান থেকে পাওয়া ৬ অক্ষরের কোড দিয়ে নিজেই যুক্ত হয়ে যান।
- শিক্ষক হাজিরার তালিকা দেখবেন কীভাবে কোন শিক্ষক আজ এসেছেন, কে আসেননি — পুরো প্রতিষ্ঠানের হিসাব এক জায়গায়। ট্যাবটা ফাঁকা দেখালে কেন ফাঁকা, সেটাও এখানে বলা আছে।
- প্রতিষ্ঠানের নিজের ওয়েবসাইট বানাবেন কীভাবে হাজিরা খাতা থেকেই প্রতিষ্ঠানের একটা ওয়েবসাইট বানানো যায় — বিনামূল্যে, কোনো কোডিং ছাড়া। নোটিশ, শিক্ষকবৃন্দ, ভর্তির খবর সব এক পাতায় থাকবে, আর লিংকটা অভিভাবকদের পাঠিয়ে দিতে পারবেন।