প্রতিষ্ঠান সাজাবেন কীভাবে

হালনাগাদ ৩০ জুলাই ২০২৬ · অ্যাপ ভার্সন 3.2.158

প্রতিষ্ঠানের প্রোফাইল একবার খুললে অন্য শিক্ষকদের যুক্ত করা যায়, আর সবাই একই ক্লাস-ছাত্র দেখতে পান।

  1. অ্যাপের উপরে "প্রতিষ্ঠান" লেখা ট্যাবে চাপ দিন।

    setup-institution — ধাপ 1
  2. "প্রাতিষ্ঠানিক প্রোফাইল যুক্ত করুন" চাপুন।

    "প্রাতিষ্ঠানিক প্রোফাইল যুক্ত করুন" চাপুন।
  3. "প্রতিষ্ঠানের ধরন" চাপুন, তারপর তালিকা থেকে আপনার প্রতিষ্ঠানের ধরন বেছে নিন — মাদরাসা, স্কুল, যেটা হয়।

    "প্রতিষ্ঠানের ধরন" চাপুন, তারপর তালিকা থেকে আপনার প্রতিষ্ঠানের ধরন বেছে নিন — মাদরাসা, স্কুল, যেটা হয়।
  4. "প্রতিষ্ঠানের নাম (বাংলায়)" ঘরে প্রতিষ্ঠানের পুরো নাম লিখুন।

    "প্রতিষ্ঠানের নাম (বাংলায়)" ঘরে প্রতিষ্ঠানের পুরো নাম লিখুন।

    নামটা বাংলায় লিখে রাখাই ভালো। পরে ড্যাশবোর্ড থেকে তথ্য বদলাতে গেলে বাংলা নামটা লাগবেই।

  5. "প্রতিষ্ঠানের ঠিকানা" লিখুন। নিচে "আবেদনকারীর নাম" আর "আবেদনকারীর ফোন নম্বর" সাধারণত আগে থেকেই বসানো থাকে — একবার দেখে নিন ঠিক আছে কিনা।

    "প্রতিষ্ঠানের ঠিকানা" লিখুন। নিচে "আবেদনকারীর নাম" আর "আবেদনকারীর ফোন নম্বর" সাধারণত আগে থেকেই বসানো থাকে — একবার দেখে নিন ঠিক আছে কিনা।
  6. "যুক্ত করুন" চাপুন। আবেদন জমা হয়ে গেছে।

    "যুক্ত করুন" চাপুন। আবেদন জমা হয়ে গেছে।
  7. জমা দেওয়ার পর পর্দাতেই "যাচাই করা হচ্ছে…" দেখাবে। পর্দাটা খোলা রাখুন — সাধারণত কয়েক সেকেন্ডেই হয়ে যায়। আলাদা করে কাউকে ফোন করা বা অপেক্ষা করার দরকার নাই, যাচাই নিজে নিজেই হয়।

    পুরানো ভার্সনে (৩.২.১৫৮-এর আগে) এই লেখাটা আটকে থাকত, অনুমোদন হয়ে গেলেও বদলাত না। আপনার অ্যাপে যদি অনেকক্ষণ "যাচাই করা হচ্ছে" আটকে থাকে, তাহলে অ্যাপটা আপডেট করে নিন।

  8. হয়ে গেলে ওখানেই লেখা আসবে "অনুমোদন হয়ে গেছে", সাথে আপনার প্রতিষ্ঠানের নাম। নিচে একটা বোতাম আসবে — "প্রতিষ্ঠানে যান"। ওটাতে চাপ দিন।

  9. চাপ দিলে অ্যাপ নিজে থেকেই নতুন করে খুলবে আর আপনি প্রতিষ্ঠানের ভিতরে চলে যাবেন। এখন আপনিই এই প্রতিষ্ঠানের এডমিন।

    যদি লেখা আসে "একটু ঠিক করতে হবে" — নিচে কারণটা লেখা থাকবে (যেমন ঠিকানা বা জেলা দেওয়া হয়নি)। ওটা ঠিক করে "ঠিক করে আবার দিন" চাপুন। এটা প্রত্যাখ্যান না, শুধু একটা তথ্য ঠিক করতে বলা।

  10. অনুমোদনের পর ড্যাশবোর্ড থেকে "সেন্ট্রাল ডাটাবেজ দেখুন" চেপে প্রতিষ্ঠানের ক্লাসগুলো যোগ করুন। শিক্ষকদের ক্লাস বুঝিয়ে দিতে আগে ক্লাস থাকতে হবে।

  11. তথ্য ভুল দিলে পরে ঠিক করা যায় — নতুন করে আবেদন করার দরকার নেই। "প্রতিষ্ঠান" পাতায় গিয়ে প্রতিষ্ঠানের নামের ঘরে চাপ দিন, তারপর উপরের ডানপাশের পেন্সিল আইকনে চাপ দিন। নাম, EIIN, ঠিকানা, ফোন, জেলা আর উপজেলা — সবই বদলানো যাবে।

    তথ্য ভুল দিলে পরে ঠিক করা যায় — নতুন করে আবেদন করার দরকার নেই। "প্রতিষ্ঠান" পাতায় গিয়ে প্রতিষ্ঠানের নামের ঘরে চাপ দিন, তারপর উপরের ডানপাশের পেন্সিল আইকনে চাপ দিন। নাম, EIIN, ঠিকানা, ফোন, জেলা আর উপজেলা — সবই বদলানো যাবে।

    জেলা বদলালে উপজেলা নিজে থেকেই খালি হয়ে যাবে — এটা ঠিক আছে, নতুন জেলার উপজেলা আবার বেছে নিন। জেলা না বসানো পর্যন্ত উপজেলার ঘর ধূসর থাকবে।

  12. জেলা বা উপজেলার তালিকা অনেক লম্বা। তালিকা খুললে উপরে একটা খোঁজার ঘর আছে — নামের প্রথম কয়েকটা অক্ষর লিখলেই তালিকা ছোট হয়ে যাবে। শেষে "পরিবর্তন সংরক্ষণ করুন" চাপুন।

    জেলা বা উপজেলার তালিকা অনেক লম্বা। তালিকা খুললে উপরে একটা খোঁজার ঘর আছে — নামের প্রথম কয়েকটা অক্ষর লিখলেই তালিকা ছোট হয়ে যাবে। শেষে "পরিবর্তন সংরক্ষণ করুন" চাপুন।

সাধারণ প্রশ্ন

আবেদন করেছি, কিন্তু বাটনে এখন "আপডেট করুন" লেখা। ভুল হয়েছে?

না, ঠিকই আছে। আপনার আবেদন আগেই জমা হয়ে গেছে, তাই বাটনটা এখন তথ্য বদলানোর কাজ করে। নতুন করে আবার আবেদন করার দরকার নেই।

প্রতিষ্ঠান ছাড়া কি অ্যাপ চলবে না?

চলবে। একজন শিক্ষক প্রতিষ্ঠান ছাড়াই ব্যক্তিগত ক্লাস খুলে হাজিরা নিতে পারেন। প্রতিষ্ঠান দরকার হয় যখন কয়েকজন শিক্ষক একসাথে একই ছাত্রদের নিয়ে কাজ করবেন।

EIIN নম্বর না দিলে সমস্যা হবে?

না। EIIN, দেশ-জেলা-উপজেলা, প্রতিষ্ঠানের ফোন — এগুলো ঐচ্ছিক। ধরন, নাম, ঠিকানা আর আবেদনকারীর নাম-নম্বর — এই কয়েকটাই লাগবেই।

প্রতিষ্ঠান খুলতে নেট লাগবে?

হ্যাঁ, এই কাজটা নেট ছাড়া হবে না। নেট ছাড়া থাকলে ফর্মটা জমা হবে না, তাই নেট আছে এমন সময়ে করবেন।

AI-কে জিজ্ঞেস করুন

এই পাতাটা নিয়ে AI অ্যাপকে সহজ বাংলায় বুঝিয়ে দিতে বলুন।

AI অ্যাপ ব্যবহার করা শিখুন

গুগল প্লে থেকে ফ্রি ডাউনলোড করুন

আরও টিউটোরিয়াল