শিক্ষকের বেতন রেকর্ড করুন ও রশিদ পাঠান
বেতন দেওয়ার পর শিক্ষককে অ্যাপের ভেতরেই একটা রশিদ পাঠান — WhatsApp-এ থাকলে সাথে সাথে, না থাকলেও রশিদ পিকচার হিসেবে পাঠানো যাবে।
-
"আয়-ব্যয়" ট্যাবে চাপ দিন।
-
"বেতন ব্যবস্থাপনা" (স্টাফদের মাসিক বেতন) কার্ডে চাপ দিন।
-
‹ / › চেপে যে মাসের বেতন দিচ্ছেন সেটায় যান। নতুন মাসে কোনো এন্ট্রি না থাকলে এমনই ফাঁকা দেখাবে।
-
নিচের ডান কোণায় + বাটনে ("যোগ করুন") চাপ দিন।
-
"শিক্ষক / স্টাফের নাম" ঘরে চাপ দিলে আপনার প্রতিষ্ঠানের সবার তালিকা আসবে। তালিকায় না থাকা কেউ হলে "তালিকায় নেই — নাম লিখুন" চেপে হাতে লিখতে পারবেন।
তালিকা থেকে নাম বেছে নিলে সেটা ওই শিক্ষকের নিজের অ্যাপ-অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হয়ে যায় — তাই পরে তাকে অ্যাপের ভেতরে পুশ নোটিফিকেশন ও রশিদ পাঠানো যায়, আর তিনি নিজে "বেতন বুঝে পেয়েছি" বলে স্বাক্ষর করতে পারেন। হাতে লেখা নাম লিঙ্ক হয় না — তখন শুধু WhatsApp/imo দিয়েই রশিদ পাঠানো যাবে।
-
তালিকা থেকে শিক্ষকের নাম বেছে নিন — যেমন মাওলানা নূরুল আমিন।
-
"মোট বেতন" ঘরে মাসিক বেতনের পুরো অংক লিখুন, আর "পরিশোধিত" ঘরে আসলে যা দিচ্ছেন সেটা লিখুন। দুটো সমান হলে বেতন পুরোপুরি পরিশোধিত ধরা হবে।
দুটো ঘরই আলাদা করে চাপ দিয়ে টাইপ করুন — একটার পর আরেকটায় সোজা চাপ দিলে অনেক সময় কি-বোর্ড আগের ঘরেই থেকে যায় আর দ্বিতীয় অংকটা লেখা হয় না। সেভ করার আগে দুটো ঘরেই সঠিক অংক দেখে নিন।
-
"সংরক্ষণ করুন" চাপুন।
-
সংরক্ষণ হওয়ার সাথে সাথে এই মাসের তালিকায় স্টাফের নাম, পরিশোধিত/মোট অংক আর একটা শেয়ার আইকন দেখা যাবে।
-
রশিদ পাঠাতে শেয়ার আইকনে ("বেতন রশিদ কাকে পাঠাবেন?") চাপ দিন।
-
শিক্ষকের নম্বর জানা থাকলে সরাসরি WhatsApp/SMS/imo-তে পাঠাতে পারবেন। নম্বর সেভ করা না থাকলেও "অন্য অ্যাপে পাঠান" দিয়ে ছবি হিসেবে পাঠানো যাবে।
সাধারণ প্রশ্ন
আমার প্রতিষ্ঠানে প্রধান দুইজন। সবার রশিদে একজনেরই নাম আসে, আমারটা আসে না — কেন?
যাঁরা প্রধানের পদবী পেয়েছেন তাঁদের মধ্যে অ্যাপ একজনকে বেছে নেয়, আর প্রতিবার একই জনকেই বেছে নেয় — যাতে একই প্রতিষ্ঠানের রশিদে একেকবার একেকজনের নাম না আসে। নামটা ভুল না — উনিও প্রতিষ্ঠানের প্রধান, আর টাকা কে বসাইল সেই হিসাব খাতায় ঠিকই থাকে। **নতুন আপডেটে আপনি নিজে বেছে দিতে পারবেন:** "প্রতিষ্ঠান" পাতায় "কাগজে কার নাম ও স্বাক্ষর থাকবে" ঘরে গিয়ে নাম ঠিক করে দিন — প্রত্যয়ন পত্র, বিজ্ঞপ্তি আর রশিদ তিন জায়গাতেই ঐ নামই যাবে। **পুরান ভার্সনে ওই ঘরটা এখনো নাই।** ওই ক্ষেত্রে কাজ চালানোর উপায় একটাই — যাঁর নাম রশিদে আসা উচিত না, তাঁর পদবী থেকে "প্রধান শিক্ষক" সরিয়ে অন্য পদবী দিন। অ্যাপ আপডেট হলে ঘরটা চলে আসবে।
রশিদের নিচে "অনুমোদনকারীর স্বাক্ষর"-এর জায়গায় কার নাম আসে?
নতুন আপডেটে প্রতিষ্ঠানের প্রধানের নাম আসে — অর্থাৎ যাঁর স্বাক্ষরের ছবিটা আপনি একবার আপলোড করে রেখেছেন, নামটাও তাঁরই। আগে যে নামটা আসত সেটা ছিল যিনি বেতনের এন্ট্রিটা করেছেন তাঁর নাম, তাই এক জনের স্বাক্ষরের উপরে আরেক জনের নাম বসে যেত — এটা আমাদের ভুল ছিল, ঠিক করে দেওয়া হয়েছে। পুরানো ভার্সনে এখনো এন্ট্রি যিনি করেছেন তাঁর নামই আসবে। এখানে একটা কথা মনে রাখবেন — বেতনটা আসলে কে বসিয়েছে আর কে দিয়েছে, সেই হিসাব কিন্তু হারায় না, ওটা হিসাবের খাতায় ঠিকই থাকে। রশিদে থাকে প্রতিষ্ঠানের অনুমোদন, আর খাতায় থাকে কে কাজটা করল।
শিক্ষককে তালিকা থেকে না বেছে হাতে নাম লিখলে কী হবে?
রেকর্ডটা সংরক্ষণ হবে ঠিকই, কিন্তু কোনো অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকবে না — বেতনের তালিকায় "লিঙ্ক করা নেই" লেখা দেখাবে। ওই শিক্ষককে ইন-অ্যাপ নোটিফিকেশন বা "আমার বেতন" স্ক্রিনে রশিদ দেখানো যাবে না, শুধু WhatsApp/imo দিয়ে ছবি হিসেবে পাঠানো যাবে।
একই শিক্ষকের নাম আগের মাসেও সেভ করা ছিল — আবার সেভ করলে কি দুইবার হয়ে যাবে?
না। একই স্টাফ ও একই মাসের জন্য আবার সেভ করলে সেটা আগের এন্ট্রিটাই আপডেট করবে, নতুন করে যোগ হবে না।
টাকার অংক ভুল লিখে ফেলেছি, এখন কী করব?
তালিকায় ওই স্টাফের নামে চাপ দিয়ে এডিট শিটটা খুলুন, ঠিক অংক লিখে আবার "সংরক্ষণ করুন" চাপুন। যদি শিক্ষক ততক্ষণে "বেতন বুঝে পেয়েছি" স্বাক্ষর করে থাকেন, তাহলে তার স্বাক্ষরটা বদলাবে না — কিন্তু তার নিজের রশিদে দেখাবে "স্বাক্ষরিত (আগের অংকের জন্য)", যাতে কোনো গরমিল লুকিয়ে না যায়।
AI-কে জিজ্ঞেস করুন
এই পাতাটা নিয়ে AI অ্যাপকে সহজ বাংলায় বুঝিয়ে দিতে বলুন।
কপি হয়েছে — এখন পেস্ট করুন
গুগল প্লে থেকে ফ্রি ডাউনলোড করুন
আরও টিউটোরিয়াল
- প্রতিষ্ঠান সাজাবেন কীভাবে প্রতিষ্ঠানের প্রোফাইল একবার খুললে অন্য শিক্ষকদের যুক্ত করা যায়, আর সবাই একই ক্লাস-ছাত্র দেখতে পান।
- শিক্ষক আমন্ত্রণ ও অনুমোদন প্রতিষ্ঠানে নতুন শিক্ষক যুক্ত করা — কোড পাঠানো, আর অনুরোধ এলে এক চাপে অনুমোদন।
- শিক্ষককে ক্লাস বুঝিয়ে দিন (শ্রেণী শিক্ষক করুন) শিক্ষক প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন কিন্তু কিছুই দেখতে পাচ্ছেন না? এই এক কাজেই সমাধান — ২ মিনিট।
- কে কী দেখতে পারবে — পদবী ও পারমিশন অন্য শিক্ষকরা কীভাবে ঢুকবেন, আর কাকে কতটুকু ক্ষমতা দেবেন — পদবী দিয়ে, আর এখন একজন মানুষের জন্য আরও নির্দিষ্ট করে "অনুমতি" দিয়েও।
- শিক্ষক প্রতিষ্ঠান ছেড়ে গেছেন — নাম সরাবেন কীভাবে কেউ চাকরি ছেড়ে দিয়েছেন, বা ভুল মানুষকে অনুমোদন দিয়ে ফেলেছেন। এক চাপে নাম সরান — তাঁর নেওয়া হাজিরা-বেতনের হিসাব কিছুই না হারিয়ে। নিজে বেরিয়ে যেতে চাইলে কী করবেন, সেটাও আছে।
- অনলাইনে ভর্তি নেবেন কীভাবে একটা লিংক বানিয়ে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে দিন। অভিভাবক ঘরে বসে ফর্ম পূরণ করবেন, আবেদন আপনার অ্যাপে চলে আসবে, আর অনুমোদন দিলেই শিক্ষার্থী ক্লাসে যোগ হয়ে যাবে।
- শিক্ষক হিসেবে নিজে যোগ দিন প্রতিষ্ঠান থেকে পাওয়া ৬ অক্ষরের কোড দিয়ে নিজেই যুক্ত হয়ে যান।
- যাকাত ও দান-অনুদানের হিসাব রাখবেন কীভাবে যাকাত, ফিতরা, সদকা আর অনুদানের আলাদা হিসাব — কে দিলেন, কোন শিক্ষক তুললেন, কোথায় বিতরণ হলো।