শিক্ষক হিসেবে নিজে যোগ দিন

৩০ জুলাই ২০২৬

প্রতিষ্ঠান থেকে পাওয়া ৬ অক্ষরের কোড দিয়ে নিজেই যুক্ত হয়ে যান।

  1. আগে নিজের ফোন নম্বর দিয়ে অ্যাপে ঢুকে নিন। না ঢুকে কোড দিলে কাজ হবে না।

  2. "প্রতিষ্ঠান" ট্যাবে চাপ দিন, তারপর "কোড দিয়ে যোগ দিন" চাপুন।

    "প্রতিষ্ঠান" ট্যাবে চাপ দিন, তারপর "কোড দিয়ে যোগ দিন" চাপুন।
  3. "আমন্ত্রণ কোড" ঘরে প্রতিষ্ঠান থেকে পাওয়া ৬ অক্ষরের কোডটা লিখুন।

    "আমন্ত্রণ কোড" ঘরে প্রতিষ্ঠান থেকে পাওয়া ৬ অক্ষরের কোডটা লিখুন।

    কোডে কখনো I, L, O, U অক্ষর থাকে না। ওরকম দেখলে আসলে সেটা 1 বা 0 — মিলিয়ে নিন।

  4. "খুঁজুন" চাপুন। চার অক্ষরের কম লিখলে বাটনটা কাজ করবে না।

    "খুঁজুন" চাপুন। চার অক্ষরের কম লিখলে বাটনটা কাজ করবে না।
  5. পর্দায় প্রতিষ্ঠানের নাম দেখাবে — নামটা ঠিক আছে কিনা দেখে নিন। তারপর "আপনার নাম" ঘরে নিজের নাম লিখুন।

    পর্দায় প্রতিষ্ঠানের নাম দেখাবে — নামটা ঠিক আছে কিনা দেখে নিন। তারপর "আপনার নাম" ঘরে নিজের নাম লিখুন।
  6. "যোগদানের অনুরোধ পাঠান" চাপুন।

    "যোগদানের অনুরোধ পাঠান" চাপুন।
  7. এখন প্রতিষ্ঠানের এডমিনের অনুমোদনের অপেক্ষা। পর্দায় তিন ধাপের অবস্থা দেখতে পাবেন। "ওকে" চেপে বেরিয়ে যেতে পারেন — অনুমোদন হলে অ্যাপ নিজেই দেখাবে।

    এখন প্রতিষ্ঠানের এডমিনের অনুমোদনের অপেক্ষা। পর্দায় তিন ধাপের অবস্থা দেখতে পাবেন। "ওকে" চেপে বেরিয়ে যেতে পারেন — অনুমোদন হলে অ্যাপ নিজেই দেখাবে।
  8. অনুমোদন হলে "অনুমোদন হয়েছে!" দেখবেন। "প্রতিষ্ঠানে যান" চেপে ঢুকে পড়ুন।

  9. কোড না পেলেও আরেকটা সহজ পথ আছে। এডমিন যদি আপনার নম্বর দিয়ে আপনাকে সরাসরি যোগ করে থাকেন, তাহলে আপনার কিছু লিখতে হবে না — শুধু ওই একই নম্বর দিয়ে অ্যাপে ঢুকুন। ঢুকলেই হোম স্ক্রিনে প্রতিষ্ঠানের একটা কার্ড দেখবেন, তাতে "একসেপ্ট করুন" চাপুন। এরপর এডমিন "এপ্রুভ" দিলেই আপনি সদস্য।

    কার্ডটা না এলে সবচেয়ে সম্ভাব্য কারণ — আপনি অন্য কোনো নম্বর বা জিমেইল দিয়ে ঢুকেছেন। এডমিন যে নম্বরে যোগ করেছেন, ঠিক সেটা দিয়েই ঢুকতে হবে। এডমিনকে জিজ্ঞেস করে নম্বরটা মিলিয়ে নিন।

সাধারণ প্রশ্ন

অনুমোদন হয়ে গেছে, কিন্তু কোনো ক্লাস দেখতে পাচ্ছি না। কেন?

অনুমোদন মানে আপনি প্রতিষ্ঠানের সদস্য হয়েছেন — কিন্তু কোন কোন ক্লাস আপনার, সেটা এডমিনকে আলাদা করে বুঝিয়ে দিতে হয়। এডমিনকে বলুন আপনাকে ক্লাস দিয়ে দিতে। অ্যাপে কোনো সমস্যা নেই।

কোড দিলে লেখা আসে কোডটা ঠিক নেই।

কোড ৩০ দিন পর্যন্ত কাজ করে, তারপর নিজে থেকেই বন্ধ হয়ে যায়। প্রতিষ্ঠানকে বলুন নতুন একটা কোড পাঠাতে।

এডমিন যদি অনুমোদন না করেন?

অপেক্ষার পাতা থেকে "অ্যাডমিনকে জানান" চেপে মনে করিয়ে দিতে পারেন। ভুল প্রতিষ্ঠানে অনুরোধ চলে গেলে "আমার অনুরোধ বাতিল করুন" চেপে সরিয়ে নিন।

প্রতিষ্ঠান আমাকে লিংক পাঠিয়েছে, কোড না। কী করব?

লিংকটাতে চাপ দিলেই অ্যাপ খুলে যাবে আর কোডটা নিজে থেকেই বসে যাবে — আপনার শুধু নাম লিখে অনুরোধ পাঠাতে হবে।

AI-কে জিজ্ঞেস করুন

এই পাতাটা নিয়ে AI অ্যাপকে সহজ বাংলায় বুঝিয়ে দিতে বলুন।

AI অ্যাপ ব্যবহার করা শিখুন

গুগল প্লে থেকে ফ্রি ডাউনলোড করুন

আরও টিউটোরিয়াল