অভিভাবকদের জন্য

হাজিরা খাতার "আমার সন্তান" অংশটা অভিভাবকদের জন্য। কোনো স্কুল বা শিক্ষকের সাথে যুক্ত না হয়েও এটা চালু করা যায় — অ্যাকাউন্ট পর্যন্ত লাগে না।

অ্যাকাউন্ট ছাড়াই যা করতে পারেন

অ্যাপ নামিয়ে "অ্যাকাউন্ট ছাড়াই দেখে নিন" চাপলেই সন্তানের নাম বসিয়ে শুরু করতে পারবেন। প্রতিদিনের হিসাব, নিজের রাখা হাজিরা, সরকারি টিকার তারিখ, পরীক্ষার রোল-রেজিস্ট্রেশন আর স্মৃতি — সবই নেট ছাড়া, শুধু আপনার ফোনে।

স্কুলের খবর পেতে চাইলে

সন্তানের শিক্ষক হাজিরা খাতা ব্যবহার করলে তাঁর ডিজিটাল ডায়েরির সাথে যুক্ত হতে পারেন। তখন বার্তা, পরীক্ষার রুটিন আর স্কুলের খবর সরাসরি আপনার ফোনে আসবে।

অভিভাবক হিসেবে যেগুলো দেখবেন

শিক্ষককে যেগুলো দেখাতে বলবেন

নিচের পাতাগুলো শিক্ষকের জন্য লেখা — যুক্ত করার কাজটা তাঁর দিক থেকে হয়। শিক্ষক কীভাবে করবেন বুঝতে না পারলে তাঁকে এই লিংকগুলো পাঠিয়ে দিন।

  • সব অভিভাবককে একসাথে যুক্ত করুন এক এক করে লিংক পাঠাতে গেলে ৪০ জন অভিভাবকে সারা দিন লেগে যাবে। এক চাপে পুরো ক্লাসের অভিভাবকের কাছে রিকোয়েস্ট পাঠান, আর যিনি সামনে দাঁড়িয়ে আছেন তাঁকে কিউআর কোড দেখিয়ে সাথে সাথে যুক্ত করুন।
  • অভিভাবক নিজে থেকে যুক্ত হতে চাইলে কী করবেন অভিভাবক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সন্তানের নাম লিখে অনুরোধ পাঠান। সেই অনুরোধ প্রতিষ্ঠানের ট্যাবে জমা হয়। আপনি শুধু দেখিয়ে দেবেন এটা কোন শিক্ষার্থী — বাকিটা অভিভাবক নিজেই করবেন।
  • কোন অভিভাবক যুক্ত হয়েছেন, দেখবেন কীভাবে রিকোয়েস্ট পাঠানোর পর সবচেয়ে বড় প্রশ্ন — কাজ হলো কি? ডায়েরির নিচের তালিকাটাই উত্তর দেয়। কার নামের পাশে "যুক্ত" লেখা, কাকে ফোন দেবেন, আর লাল ✕ চাপলে কী হয় — সবই এখানে।
  • অভিভাবককে বার্তা পাঠাবেন কীভাবে নোটিশ, বাড়ির কাজ, বেতনের কথা বা পরীক্ষার খবর — সরাসরি অভিভাবকের ফোনে, বিনামূল্যে। ছবি বা পিডিএফও পাঠানো যায়। কে বার্তাটা পাবেন আর কে পাবেন না, পাঠানোর আগেই অ্যাপ বলে দেয়।
  • পরীক্ষার রুটিন অভিভাবকদের পাঠাবেন কীভাবে রুটিনটা আপনি একবার অ্যাপে লিখে রেখেছেন। এখন এক চাপে সেটাই অভিভাবকের ফোনে চলে যাবে — নতুন করে টাইপ করতে হবে না, ছবি তুলতে হবে না।

সাধারণ প্রশ্ন

অ্যাকাউন্ট বা লগইন ছাড়া কি চলবে?

হ্যাঁ। "আমার সন্তান" অ্যাকাউন্ট ছাড়াই খোলা যায় এবং সব তথ্য আপনার ফোনেই থাকে। পরে লগইন করলে তথ্যগুলো আপনার অ্যাকাউন্টেও জমা হয়ে যায়, তাই ফোন বদলালেও ফিরে পাবেন।

সন্তানের স্কুল এই অ্যাপ ব্যবহার করে না, তাহলেও কি কাজে লাগবে?

লাগবে। টিকার তারিখ, রোজকার হিসাব, পরীক্ষার তথ্য আর স্মৃতি — এগুলোর জন্য স্কুলের দরকার নেই। স্কুল যুক্ত হলে শুধু বাড়তি হিসেবে শিক্ষকের পাঠানো খবরগুলো যোগ হয়।

হাজিরাটা কি স্কুলের খাতার হাজিরা?

না। "আমার সন্তান"-এ আপনি নিজে যা লেখেন সেটাই দেখায় — এটা আপনার নিজের হিসাব। স্কুলের খাতার হাজিরা আলাদা জিনিস।

একাধিক সন্তান থাকলে?

সবাইকে যোগ করে নিতে পারবেন, তারপর উপরের নামের সারি থেকে একজন থেকে আরেকজনে বদলে নিবেন।

গুগল প্লে থেকে ফ্রি ডাউনলোড করুন