অভিভাবককে বার্তা পাঠাবেন কীভাবে

হালনাগাদ ৩১ জুলাই ২০২৬ · অ্যাপ ভার্সন 3.2.158

নোটিশ, বাড়ির কাজ, বেতনের কথা বা পরীক্ষার খবর — সরাসরি অভিভাবকের ফোনে, বিনামূল্যে। ছবি বা পিডিএফও পাঠানো যায়। কে বার্তাটা পাবেন আর কে পাবেন না, পাঠানোর আগেই অ্যাপ বলে দেয়।

  1. ক্লাসে ঢুকে "ডিজিটাল ডায়েরি" চাপুন, তারপর "বার্তা পাঠান"।

    ক্লাসে ঢুকে "ডিজিটাল ডায়েরি" চাপুন, তারপর "বার্তা পাঠান"।
  2. উপরে "বার্তার ধরন" ঘরটা আছে। এটা বার্তার গায়ে একটা লেবেল বসায় — নোটিশ, বাড়ির কাজ, বেতন, পরীক্ষা। অভিভাবক এক নজরে বুঝে যান কিসের কথা। না বদলালে "সাধারণ বার্তা" হয়ে যাবে, তাতেও কোনো ক্ষতি নেই।

    উপরে "বার্তার ধরন" ঘরটা আছে। এটা বার্তার গায়ে একটা লেবেল বসায় — নোটিশ, বাড়ির কাজ, বেতন, পরীক্ষা। অভিভাবক এক নজরে বুঝে যান কিসের কথা। না বদলালে "সাধারণ বার্তা" হয়ে যাবে, তাতেও কোনো ক্ষতি নেই।
  3. "বার্তা লিখুন" ঘরে যা বলতে চান লিখুন। যেমনঃ "আগামীকাল কুরআন পরীক্ষা। সবাইকে প্রস্তুত হয়ে আসতে বলবেন।" ছোট করে, সহজ কথায় লিখলেই ভালো।

  4. চাইলে ছবি বা পিডিএফও দিতে পারেন — "ছবি যোগ করুন" বা "পিডিএফ যোগ করুন"। রুটিনের ছবি, নোটিশের কাগজ, বইয়ের পাতা — সবই চলে।

    চাইলে ছবি বা পিডিএফও দিতে পারেন — "ছবি যোগ করুন" বা "পিডিএফ যোগ করুন"। রুটিনের ছবি, নোটিশের কাগজ, বইয়ের পাতা — সবই চলে।
  5. এবার সবচেয়ে জরুরি লাইনটা — সবুজ ঘরে লেখা "০ জন অভিভাবক এই বার্তা পাবেন"। এই সংখ্যাটাই সত্যি কথা বলে। নিচে আরও লেখা থাকবে কতজন পাবেন না, কারণ তাঁরা এখনো অ্যাপে যুক্ত হননি।

    এবার সবচেয়ে জরুরি লাইনটা — সবুজ ঘরে লেখা "০ জন অভিভাবক এই বার্তা পাবেন"। এই সংখ্যাটাই সত্যি কথা বলে। নিচে আরও লেখা থাকবে কতজন পাবেন না, কারণ তাঁরা এখনো অ্যাপে যুক্ত হননি।

    সংখ্যাটা ০ দেখালে বার্তা কারও কাছেই যাবে না — লিখে পাঠালেও না। তার মানে এই ক্লাসের কোনো অভিভাবক এখনো যুক্ত হননি। আগে তাঁদের যুক্ত করুন, তারপর বার্তা পাঠান। ওই সবুজ ঘরের ভিতরেই "কীভাবে যুক্ত করব?" বোতাম আছে, ওটাই আপনাকে যুক্ত করার পাতায় নিয়ে যাবে।

  6. নিচে ঠিক করুন কে কে পাবেন। "সকল শিক্ষার্থীর কাছে" চাপলে পুরো ক্লাস, নয়তো "সিলেক্ট করুন" তালিকা থেকে শুধু যাদের দরকার তাদের নামে টিক দিন।

    নিচে ঠিক করুন কে কে পাবেন। "সকল শিক্ষার্থীর কাছে" চাপলে পুরো ক্লাস, নয়তো "সিলেক্ট করুন" তালিকা থেকে শুধু যাদের দরকার তাদের নামে টিক দিন।
  7. সব ঠিক থাকলে নিচের "বার্তা পাঠান" বোতামে চাপ দিন। বার্তাটা সাথে সাথে অভিভাবকের অ্যাপে চলে যাবে।

    সব ঠিক থাকলে নিচের "বার্তা পাঠান" বোতামে চাপ দিন। বার্তাটা সাথে সাথে অভিভাবকের অ্যাপে চলে যাবে।

    বোতামটা ধূসর হয়ে থাকলে বুঝবেন এখনো কাউকে বাছাই করা হয়নি, বা এই ক্লাসে যুক্ত অভিভাবকই নেই। উপরের সবুজ ঘরের সংখ্যাটা আরেকবার দেখুন।

  8. যা যা পাঠিয়েছেন সব এক জায়গায় থাকে। ডায়েরির পাতায় ফিরে "পূর্বের পাঠানো বার্তা" চাপুন।

    যা যা পাঠিয়েছেন সব এক জায়গায় থাকে। ডায়েরির পাতায় ফিরে "পূর্বের পাঠানো বার্তা" চাপুন।
  9. এখানে প্রতিটা বার্তার সাথে তার ধরন আর কবে পাঠানো হয়েছে লেখা থাকে। উপরে "ফিল্টার করুনঃ" দিয়ে শুধু নোটিশ বা শুধু বাড়ির কাজ আলাদা করে দেখতে পারেন। কোনো বার্তায় চাপ দিলে সেটা বদলানো বা মুছে ফেলাও যায়।

    এখানে প্রতিটা বার্তার সাথে তার ধরন আর কবে পাঠানো হয়েছে লেখা থাকে। উপরে "ফিল্টার করুনঃ" দিয়ে শুধু নোটিশ বা শুধু বাড়ির কাজ আলাদা করে দেখতে পারেন। কোনো বার্তায় চাপ দিলে সেটা বদলানো বা মুছে ফেলাও যায়।

সাধারণ প্রশ্ন

বার্তা পাঠাতে কি টাকা লাগে? এসএমএসের মতো?

না, একদম বিনামূল্যে। এটা এসএমএস না — বার্তাটা অভিভাবকের হাজিরা খাতা অ্যাপের ভিতরে যায়। যত খুশি পাঠান, কোনো টাকা কাটবে না।

অভিভাবক বার্তাটা দেখেছেন কিনা বুঝব কীভাবে?

অভিভাবক বার্তাটা খুলে "দেখেছি" চাপলে সেটা আপনার এখানে দেখা যায়। তবে সবাই ওটা চাপেন না, তাই না দেখালে ধরে নেবেন না যে তিনি পড়েননি।

নেট ছাড়া বার্তা পাঠানো যাবে?

না। বার্তা পাঠানোর সময় আপনার নেট লাগবে, আর অভিভাবকের ফোনেও নেট লাগবে সেটা দেখার জন্য। তবে একবার পৌঁছে গেলে তিনি পরে নেট ছাড়াও পড়তে পারবেন।

ভুল লিখে পাঠিয়ে ফেলেছি। ঠিক করা যাবে?

হ্যাঁ। "পূর্বের পাঠানো বার্তা" তে গিয়ে ওই বার্তায় চাপ দিন — বদলাতেও পারবেন, মুছেও ফেলতে পারবেন। তবে অভিভাবক আগেই পড়ে ফেললে সেটা তো আর ফেরানো যাবে না, তাই পাঠানোর আগে একবার পড়ে নেওয়াই ভালো।

একজন শিক্ষার্থীর অভিভাবককেই শুধু আলাদা করে বলতে চাই।

"সিলেক্ট করুন" তালিকা থেকে শুধু ওই শিক্ষার্থীর নামে টিক দিন, বাকিদের টিক তুলে দিন। তাহলে বার্তাটা শুধু তাঁর অভিভাবকের কাছেই যাবে — বাকিরা কিছুই দেখবেন না।

বার্তা পাঠালে অভিভাবকের ফোনে কি শব্দ হবে?

হ্যাঁ, তাঁর ফোনে নোটিফিকেশন যাবে — যদি তিনি অ্যাপের নোটিফিকেশন বন্ধ করে না রাখেন। তাই খুব জরুরি কিছু হলে বার্তার পাশাপাশি একবার ফোনও দিয়ে দেওয়া ভালো।

AI-কে জিজ্ঞেস করুন

এই পাতাটা নিয়ে AI অ্যাপকে সহজ বাংলায় বুঝিয়ে দিতে বলুন।

AI অ্যাপ ব্যবহার করা শিখুন

গুগল প্লে থেকে ফ্রি ডাউনলোড করুন

আরও টিউটোরিয়াল