পরীক্ষার রুটিন অভিভাবকদের পাঠাবেন কীভাবে
রুটিনটা আপনি একবার অ্যাপে লিখে রেখেছেন। এখন এক চাপে সেটাই অভিভাবকের ফোনে চলে যাবে — নতুন করে টাইপ করতে হবে না, ছবি তুলতে হবে না।
-
ক্লাসে ঢুকে "ডিজিটাল ডায়েরি" চাপুন। ভিতরে "পরীক্ষার রুটিন শেয়ার" নামে একটা লাইন আছে।
-
ওটাতে চাপ দিন। বার্তা লেখার পাতা খুলবে।
-
এবার লক্ষ্য করুন — বার্তার ঘরে রুটিনটা আগে থেকেই লেখা আছে। পরীক্ষার নাম, কোন তারিখে কোন বিষয়, সময় — সব। আপনি অ্যাপে যে রুটিনটা তৈরি করে রেখেছিলেন, অ্যাপ সেটাই নিজে থেকে বসিয়ে দিয়েছে। একটা অক্ষরও টাইপ করতে হয়নি।
রুটিনের ঘরে যদি শুধু "পরীক্ষার রুটিন (তারিখ ও বিষয়):" লেখা থাকে আর নিচে কিছু না থাকে, তার মানে এই ক্লাসের জন্য আপনি এখনো কোনো রুটিন তৈরি করেননি। আগে "পরীক্ষার রুটিন" পাতায় গিয়ে রুটিনটা বানিয়ে সেভ করুন, তারপর এখানে আসুন।
-
উপরে "বার্তার ধরন" ঘরে এমনিতেই "পরীক্ষা" বসানো আছে। এতে অভিভাবক তাঁর ফোনে এক নজরেই বোঝেন এটা পরীক্ষার খবর, অন্য কোনো নোটিশ না।
-
চাইলে রুটিনের নিচে নিজের একটা লাইন যোগ করতে পারেন — যেমন "সবাইকে ৯টার মধ্যে আসতে বলবেন"। লেখাটা সাধারণ বার্তার মতোই, মুছে বা বাড়িয়ে নিতে পারবেন।
-
সবুজ ঘরের সংখ্যাটা দেখে নিন — কতজন অভিভাবক আসলে এই রুটিনটা পাবেন। এটাই সত্যি কথা বলে।
সংখ্যাটা ০ থাকলে রুটিন কারও কাছেই যাবে না। মানে এই ক্লাসের কোনো অভিভাবক এখনো অ্যাপে যুক্ত হননি। আগে তাঁদের যুক্ত করুন — "সব অভিভাবককে একসাথে যুক্ত করুন" পাতায় কীভাবে করবেন লেখা আছে।
-
সব ঠিক থাকলে নিচের "বার্তা পাঠান" চাপুন। রুটিনটা অভিভাবকের অ্যাপে চলে যাবে, আর তাঁর ফোনে নোটিফিকেশনও যাবে।
-
একটা কথা মনে রাখবেন — এই একই চাপে রুটিনটা প্রতিষ্ঠানের **অন্য শিক্ষকদের** কাছেও চলে যায়। তাঁরা রুটিন ট্যাবের নিচের ঘর "প্রতিষ্ঠানের রুটিন" থেকে দেখতে পান। অভিভাবক যুক্ত না থাকলেও একবার শেয়ার করে রাখবেন, নাহলে অন্য শিক্ষকরা আপনার রুটিনটা দেখতে পাবেন না।
রুটিন শুধু তৈরি করে রাখলে সেটা আপনার নিজের ফোনেই থাকে। অন্য শিক্ষক বা সহকারীরা তখন "প্রতিষ্ঠানের রুটিন"-এ ঢুকে কিছুই দেখেন না। একবার শেয়ার করলেই সবাই দেখতে পাবেন।
সাধারণ প্রশ্ন
রুটিনটা আগে বানাতে হবে? সরাসরি এখানে লিখলে হয় না?
লিখলেও হয় — বার্তার ঘরে যা খুশি লিখতে পারেন। তবে আগে "পরীক্ষার রুটিন" পাতায় বানিয়ে রাখলে এখানে নিজে থেকেই বসে যায়, আর একই রুটিন প্রিন্টও করতে পারবেন, প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও দেখাতে পারবেন। এক জায়গায় লিখে তিন জায়গায় কাজে লাগে।
প্রতিটা ক্লাসের রুটিন কি আলাদা করে পাঠাতে হবে?
হ্যাঁ। ডায়েরি ক্লাস ধরে কাজ করে, আর অ্যাপ প্রতিটা ক্লাসের জন্য তার নিজের অংশটুকুই বসায়। তাই প্রতিটা ক্লাসে ঢুকে একবার করে পাঠাতে হবে — কিন্তু প্রতিবারই লেখা রেডি থাকবে, শুধু চাপ দিলেই হবে।
রুটিন বদলে গেলে? আবার পাঠাব?
রুটিন ঠিক করে সেভ করুন, তারপর আবার "পরীক্ষার রুটিন শেয়ার" চাপুন — নতুন রুটিনটাই বসবে। বার্তার শুরুতে "রুটিন পরিবর্তন হয়েছে" লিখে দিলে অভিভাবক বুঝবেন এটা আগেরটার বদলে।
অভিভাবক প্রিন্ট করা রুটিনের মতো ছক আকারে দেখবেন?
না, বার্তায় লাইন ধরে লেখা যায় — কোন দিন, কোন সময়, কোন বিষয়। ছাপা ছকটা চাইলে "পরীক্ষার রুটিন" পাতা থেকে ছবি বানিয়ে হোয়াটসঅ্যাপেও দিতে পারেন, কিংবা এখানে "ছবি যোগ করুন" দিয়ে বার্তার সাথেই জুড়ে দিতে পারেন।
AI-কে জিজ্ঞেস করুন
এই পাতাটা নিয়ে AI অ্যাপকে সহজ বাংলায় বুঝিয়ে দিতে বলুন।
কপি হয়েছে — এখন পেস্ট করুন
গুগল প্লে থেকে ফ্রি ডাউনলোড করুন
আরও টিউটোরিয়াল
- আমার সন্তান দেখবেন কীভাবে অ্যাকাউন্ট ছাড়াই সন্তানের হিসাব রাখুন — টিকার তারিখ, স্মৃতি, নিজের রাখা হাজিরা।
- অভিভাবক নিজে থেকে যুক্ত হতে চাইলে কী করবেন অভিভাবক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সন্তানের নাম লিখে অনুরোধ পাঠান। সেই অনুরোধ প্রতিষ্ঠানের ট্যাবে জমা হয়। আপনি শুধু দেখিয়ে দেবেন এটা কোন শিক্ষার্থী — বাকিটা অভিভাবক নিজেই করবেন।
- সব অভিভাবককে একসাথে যুক্ত করুন এক এক করে লিংক পাঠাতে গেলে ৪০ জন অভিভাবকে সারা দিন লেগে যাবে। এক চাপে পুরো ক্লাসের অভিভাবকের কাছে রিকোয়েস্ট পাঠান, আর যিনি সামনে দাঁড়িয়ে আছেন তাঁকে কিউআর কোড দেখিয়ে সাথে সাথে যুক্ত করুন।
- ডায়েরি দিয়ে অভিভাবককে যুক্ত করুন শিক্ষক একটা লিংক বা QR পাঠাবেন, অভিভাবক সেটাতে চাপ দিলেই যুক্ত হয়ে যাবেন — ক্লাসের বার্তা তাঁর ফোনে পৌঁছাবে।
- অভিভাবককে বার্তা পাঠাবেন কীভাবে নোটিশ, বাড়ির কাজ, বেতনের কথা বা পরীক্ষার খবর — সরাসরি অভিভাবকের ফোনে, বিনামূল্যে। ছবি বা পিডিএফও পাঠানো যায়। কে বার্তাটা পাবেন আর কে পাবেন না, পাঠানোর আগেই অ্যাপ বলে দেয়।
- কোন অভিভাবক যুক্ত হয়েছেন, দেখবেন কীভাবে রিকোয়েস্ট পাঠানোর পর সবচেয়ে বড় প্রশ্ন — কাজ হলো কি? ডায়েরির নিচের তালিকাটাই উত্তর দেয়। কার নামের পাশে "যুক্ত" লেখা, কাকে ফোন দেবেন, আর লাল ✕ চাপলে কী হয় — সবই এখানে।
- অভিভাবক শিক্ষককে কীভাবে যোগাযোগ করবেন ডিজিটাল ডায়েরিতে শিক্ষকের বার্তার নিচেই শিক্ষকের সাথে যোগাযোগের বোতাম আছে। ডায়েরিতে উত্তর লেখার ঘর নাই — কেন নাই আর কী করবেন, দুইটাই এখানে।
- বেতন আদায় করবেন কীভাবে মাসের বেতন একবার তৈরি করুন, তারপর যে টাকা দিল তার ঘরে বসিয়ে দিন। কে কত বাকি, নিজেই হিসাব হয়ে যাবে।