আমার সন্তান দেখবেন কীভাবে
অ্যাকাউন্ট ছাড়াই সন্তানের হিসাব রাখুন — টিকার তারিখ, স্মৃতি, নিজের রাখা হাজিরা।
-
অ্যাপ খুলুন। "আপনি কে?" এলে "অ্যাকাউন্ট ছাড়াই দেখে নিন" চাপুন — লগইন করার দরকার নেই।
-
"সন্তানের নাম" ঘরে সন্তানের নাম লিখুন, তারপর "সংরক্ষণ" চাপুন।
-
এবার সন্তানের নাম দিয়ে একটা পাতা খুলবে, নিচে "সন্তানের খবর" লেখা কতগুলো ঘর সাজানো থাকবে। প্রত্যেকটা ঘর এক-একটা কাজের — নিচে দরকারিগুলো এক এক করে বলছি।
-
"টিকা" চাপলে জন্মতারিখ অনুযায়ী কোন টিকা কখন দিতে হবে তার তালিকা পাবেন। এটা নেট ছাড়াই চলে।
-
"স্মৃতির ডায়েরি" চাপলে সন্তানের ছোট ছোট ঘটনা লিখে রাখতে পারবেন — প্রথম দিন স্কুলে যাওয়া, ভালো ফল, যা মনে রাখতে চান।
-
"উপস্থিতি" বা "দৈনিক হাজিরা" চাপলে আপনি নিজে সন্তানের হাজিরা লিখে রাখতে পারবেন।
এখানে আপনি যা লিখবেন সেটা আপনার নিজের রাখা হিসাব — প্রতিষ্ঠানের খাতার হাজিরা নয়। মাদরাসা বা স্কুলের আসল হাজিরা দেখতে শিক্ষকের ডায়েরির সাথে যুক্ত হতে হবে।
সাধারণ প্রশ্ন
এটা ব্যবহার করতে কি অ্যাকাউন্ট খুলতে হবে?
না। "অ্যাকাউন্ট ছাড়াই দেখে নিন" দিয়ে ঢুকলে সব কাজ ফোনেই হয়, নেটও লাগে না। পরে চাইলে নম্বর দিয়ে লগইন করলে আপনার লেখা সব তথ্য অ্যাকাউন্টে চলে আসবে।
কয়জন সন্তানের হিসাব রাখা যায়?
সর্বোচ্চ ১০ জন। প্রত্যেকের জন্য আলাদা টিকার তালিকা আর স্মৃতির ডায়েরি থাকবে।
"পরীক্ষার ফল" চাপলে বোর্ডের ফল দেখায় না কেন?
এই ঘরটা সন্তানের রোল আর রেজিস্ট্রেশন নম্বর জমা রাখে, আর বোর্ডের ওয়েবসাইট খুলে দেয়। ফলটা বোর্ডের সাইট থেকেই আসে, তাই ওখানে কোড লেখার ঘর থাকতে পারে।
ফোন বদলালে লেখা তথ্য থেকে যাবে?
অ্যাকাউন্ট ছাড়া ব্যবহার করলে তথ্য শুধু ওই ফোনেই থাকে। ফোন বদলানোর আগে নম্বর দিয়ে একবার লগইন করে নিলে তথ্য সংরক্ষিত থাকবে।
AI-কে জিজ্ঞেস করুন
এই পাতাটা নিয়ে AI অ্যাপকে সহজ বাংলায় বুঝিয়ে দিতে বলুন।
কপি হয়েছে — এখন পেস্ট করুন
গুগল প্লে থেকে ফ্রি ডাউনলোড করুন
আরও টিউটোরিয়াল
- অভিভাবক নিজে থেকে যুক্ত হতে চাইলে কী করবেন অভিভাবক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সন্তানের নাম লিখে অনুরোধ পাঠান। সেই অনুরোধ প্রতিষ্ঠানের ট্যাবে জমা হয়। আপনি শুধু দেখিয়ে দেবেন এটা কোন শিক্ষার্থী — বাকিটা অভিভাবক নিজেই করবেন।
- সব অভিভাবককে একসাথে যুক্ত করুন এক এক করে লিংক পাঠাতে গেলে ৪০ জন অভিভাবকে সারা দিন লেগে যাবে। এক চাপে পুরো ক্লাসের অভিভাবকের কাছে রিকোয়েস্ট পাঠান, আর যিনি সামনে দাঁড়িয়ে আছেন তাঁকে কিউআর কোড দেখিয়ে সাথে সাথে যুক্ত করুন।
- ডায়েরি দিয়ে অভিভাবককে যুক্ত করুন শিক্ষক একটা লিংক বা QR পাঠাবেন, অভিভাবক সেটাতে চাপ দিলেই যুক্ত হয়ে যাবেন — ক্লাসের বার্তা তাঁর ফোনে পৌঁছাবে।
- অভিভাবককে বার্তা পাঠাবেন কীভাবে নোটিশ, বাড়ির কাজ, বেতনের কথা বা পরীক্ষার খবর — সরাসরি অভিভাবকের ফোনে, বিনামূল্যে। ছবি বা পিডিএফও পাঠানো যায়। কে বার্তাটা পাবেন আর কে পাবেন না, পাঠানোর আগেই অ্যাপ বলে দেয়।
- কোন অভিভাবক যুক্ত হয়েছেন, দেখবেন কীভাবে রিকোয়েস্ট পাঠানোর পর সবচেয়ে বড় প্রশ্ন — কাজ হলো কি? ডায়েরির নিচের তালিকাটাই উত্তর দেয়। কার নামের পাশে "যুক্ত" লেখা, কাকে ফোন দেবেন, আর লাল ✕ চাপলে কী হয় — সবই এখানে।
- পরীক্ষার রুটিন অভিভাবকদের পাঠাবেন কীভাবে রুটিনটা আপনি একবার অ্যাপে লিখে রেখেছেন। এখন এক চাপে সেটাই অভিভাবকের ফোনে চলে যাবে — নতুন করে টাইপ করতে হবে না, ছবি তুলতে হবে না।
- অভিভাবক শিক্ষককে কীভাবে যোগাযোগ করবেন ডিজিটাল ডায়েরিতে শিক্ষকের বার্তার নিচেই শিক্ষকের সাথে যোগাযোগের বোতাম আছে। ডায়েরিতে উত্তর লেখার ঘর নাই — কেন নাই আর কী করবেন, দুইটাই এখানে।
- বেতন আদায় করবেন কীভাবে মাসের বেতন একবার তৈরি করুন, তারপর যে টাকা দিল তার ঘরে বসিয়ে দিন। কে কত বাকি, নিজেই হিসাব হয়ে যাবে।