অভিভাবক নিজে থেকে যুক্ত হতে চাইলে কী করবেন
অভিভাবক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সন্তানের নাম লিখে অনুরোধ পাঠান। সেই অনুরোধ প্রতিষ্ঠানের ট্যাবে জমা হয়। আপনি শুধু দেখিয়ে দেবেন এটা কোন শিক্ষার্থী — বাকিটা অভিভাবক নিজেই করবেন।
-
আগের দুই পাতায় শিক্ষক অভিভাবককে খুঁজে বের করেন — লিংক পাঠিয়ে বা কিউআর দেখিয়ে। এটা তার উল্টো পথ: অভিভাবক নিজে থেকে আপনাকে খুঁজে নেন। তিনি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ঠিকানায় গিয়ে নিজের নাম, সন্তানের নাম, শ্রেণি আর রোল লিখে "অনুরোধ পাঠান" চাপেন।
এই পথটা কাজ করার জন্য আপনার প্রতিষ্ঠানের একটা ওয়েবসাইট ঠিকানা থাকতে হবে (যেমন hazirakhata.xyz/আপনার-স্কুল)। ঠিকানা না থাকলে অভিভাবক অনুরোধ পাঠানোর জায়গাই পাবেন না — তখন শিক্ষকের পাঠানো লিংক বা কিউআরই একমাত্র পথ।
-
আপনার কাজ শুরু হয় এখানে। অ্যাপের নিচে "প্রতিষ্ঠান" লেখা ট্যাবে চাপ দিন।
-
"আপনার অপেক্ষায়" ঘরের ভিতরে একটা লাইন আছে — "অভিভাবক যুক্ত হতে চান"। তার ডান পাশের সংখ্যাটা বলে দেয় কতজন অপেক্ষা করছেন।
লাইনটাই যদি না দেখেন, ঘাবড়াবেন না — কিছু প্রতিষ্ঠানে এই সুবিধাটা এখনো চালু করা হয়নি, তখন লাইনটা লুকানো থাকে। শিক্ষকের লিংক আর কিউআর দিয়ে যুক্ত করা তখনও আগের মতোই কাজ করে।
-
লাইনটাতে চাপ দিন। যাঁরা অনুরোধ পাঠিয়েছেন সবার তালিকা আসবে।
-
প্রতিটা কার্ডে অভিভাবক নিজে যা লিখেছেন সেটাই দেখাচ্ছে — সন্তানের নাম, শ্রেণি, রোল, নিজের নাম আর সম্পর্ক (বাবা / মা / অভিভাবক)। এগুলো তাঁর লেখা, প্রতিষ্ঠানের খাতার তথ্য না। তাই বানান একটু এদিক-ওদিক থাকতেই পারে।
-
ঠিক মনে হলে "শিক্ষার্থীর সাথে যুক্ত করুন" চাপুন। এখানেই আপনি ঠিক করে দেবেন অভিভাবক আসলে কোন শিক্ষার্থীর।
-
প্রথমে শ্রেণি বাছাই করুন। অভিভাবক যে শ্রেণির কথা লিখেছেন সেটা উপরের নীল ঘরেই লেখা আছে, মিলিয়ে নিন। মিলে যাওয়া শ্রেণিটার পাশে অ্যাপ নিজেই সবুজ "সম্ভাব্য" লিখে দেয়।
-
অভিভাবকের লেখা শ্রেণিটা তালিকায় নেই? তালিকার নিচেই কারণটা লেখা আছে — এখানে শুধু প্রতিষ্ঠানের নিজের শ্রেণিগুলো আসে। আপনি নিজের জন্য যে ব্যক্তিগত ক্লাস বানিয়েছেন, সেগুলো এই তালিকায় থাকে না।
ব্যক্তিগত ক্লাসের শিক্ষার্থীর অভিভাবককে এই পথে যুক্ত করা যাবে না। তাঁর জন্য ডিজিটাল ডায়েরিতে গিয়ে লিংক বা কিউআর কোড পাঠান — ওই পথ সব ক্লাসেই কাজ করে। অনুরোধটা এখানে ফেলে না রেখে "বাতিল" চেপে দিন, না হলে তালিকায় জমতে থাকবে।
-
এবার শিক্ষার্থী বাছাই করুন। যার তথ্য অভিভাবকের লেখার সাথে মিলে যায়, অ্যাপ তার নামের পাশেও সবুজ "সম্ভাব্য" লিখে দেয় — সাধারণত ওটাই ঠিক। নাম বা রোল দিয়ে খুঁজেও নিতে পারেন।
-
নাম চাপলে শেষ একটা বাক্স আসবে — শিক্ষার্থী কে, অভিভাবক কে, দুইটাই আবার লেখা। এটা শেষ যাচাই। এক মিনিট সময় নিয়ে পড়ে নিন।
ভুল শিক্ষার্থীর সাথে যুক্ত করে দিলে একজন বাইরের মানুষ আরেকজনের সন্তানের হাজিরা, ফলাফল আর বেতনের তথ্য দেখতে পাবেন। নাম মিললেই হবে না — রোল আর শ্রেণিটাও মিলিয়ে নিন। একই নামের দুইজন শিক্ষার্থী থাকা খুব স্বাভাবিক।
-
"হ্যাঁ, যুক্ত করুন" চাপলে আপনার কাজ শেষ। অভিভাবকের ফোনে একটা নোটিফিকেশন যাবে, আর তিনি নিজে "যুক্ত হোন" চাপলে তবেই সংযোগটা সত্যি হবে। মানে আপনি একা কাউকে যুক্ত করতে পারেন না, আবার তিনিও একা পারেন না — দুই পক্ষ মিলেই হয়।
-
অনুরোধটা সন্দেহজনক মনে হলে — অচেনা নাম, ভুল শ্রেণি, এমন শিক্ষার্থী যার নাম আপনার খাতায় নেই — "বাতিল" চাপুন। কিছু ক্ষতি হবে না, অভিভাবক শুধু যুক্ত হবেন না।
সাধারণ প্রশ্ন
অচেনা কেউ অনুরোধ পাঠালে সে কি আমার শিক্ষার্থীদের তথ্য দেখে ফেলবে?
না। অনুরোধ পাঠানো মানে শুধু একটা চিঠি পাঠানো — আপনি "যুক্ত করুন" না চাপা পর্যন্ত সে কিচ্ছু দেখে না। আর যাকে যুক্ত করবেন, সে শুধু ওই এক শিক্ষার্থীর তথ্যই দেখবে, ক্লাসের বাকিদের না।
অভিভাবক লিখেছেন এক নাম, আমার খাতায় আরেক বানান। কী করব?
আপনার খাতার নামটাই আসল। রোল আর শ্রেণি মিলে গেলে নিশ্চিন্তে ওই শিক্ষার্থীকেই বাছুন। একটুও নিশ্চিত না হলে "বাতিল" চেপে অভিভাবককে ফোন দিয়ে জিজ্ঞেস করে নিন — তারপর তিনি আবার অনুরোধ পাঠাতে পারবেন।
যুক্ত করে দিলাম, কিন্তু অভিভাবক এখনো কিছু দেখছেন না।
তিনি এখনো নিজের ফোন থেকে "যুক্ত হোন" চাপেননি। তাঁকে বলুন অ্যাপ খুলে হোম পাতায় দেখতে — ওখানেই বোতামটা থাকে। নোটিফিকেশন বন্ধ থাকলে অনেকে খেয়াল করেন না।
এক অভিভাবক কয়টা সন্তান যুক্ত করতে পারেন?
একই প্রতিষ্ঠানে কয়েকটা — প্রতিটা সন্তানের জন্য আলাদা অনুরোধ আসবে, আর আপনাকে প্রতিটাই আলাদা করে যুক্ত করতে হবে। একটা সীমা আছে, সেটায় পৌঁছালে অভিভাবক নিজেই বার্তা দেখতে পাবেন।
এই তালিকা কে কে দেখতে পান?
প্রতিষ্ঠানের যেসব সদস্যের প্রতিষ্ঠান ট্যাব আছে তাঁরা। তাই কাজটা যেকোনো একজন করলেই হয় — দুইজন মিলে একই অনুরোধ দুইবার করার দরকার নেই, আর করলেও ক্ষতি নেই।
AI-কে জিজ্ঞেস করুন
এই পাতাটা নিয়ে AI অ্যাপকে সহজ বাংলায় বুঝিয়ে দিতে বলুন।
কপি হয়েছে — এখন পেস্ট করুন
গুগল প্লে থেকে ফ্রি ডাউনলোড করুন
আরও টিউটোরিয়াল
- আমার সন্তান দেখবেন কীভাবে অ্যাকাউন্ট ছাড়াই সন্তানের হিসাব রাখুন — টিকার তারিখ, স্মৃতি, নিজের রাখা হাজিরা।
- সব অভিভাবককে একসাথে যুক্ত করুন এক এক করে লিংক পাঠাতে গেলে ৪০ জন অভিভাবকে সারা দিন লেগে যাবে। এক চাপে পুরো ক্লাসের অভিভাবকের কাছে রিকোয়েস্ট পাঠান, আর যিনি সামনে দাঁড়িয়ে আছেন তাঁকে কিউআর কোড দেখিয়ে সাথে সাথে যুক্ত করুন।
- ডায়েরি দিয়ে অভিভাবককে যুক্ত করুন শিক্ষক একটা লিংক বা QR পাঠাবেন, অভিভাবক সেটাতে চাপ দিলেই যুক্ত হয়ে যাবেন — ক্লাসের বার্তা তাঁর ফোনে পৌঁছাবে।
- অভিভাবককে বার্তা পাঠাবেন কীভাবে নোটিশ, বাড়ির কাজ, বেতনের কথা বা পরীক্ষার খবর — সরাসরি অভিভাবকের ফোনে, বিনামূল্যে। ছবি বা পিডিএফও পাঠানো যায়। কে বার্তাটা পাবেন আর কে পাবেন না, পাঠানোর আগেই অ্যাপ বলে দেয়।
- কোন অভিভাবক যুক্ত হয়েছেন, দেখবেন কীভাবে রিকোয়েস্ট পাঠানোর পর সবচেয়ে বড় প্রশ্ন — কাজ হলো কি? ডায়েরির নিচের তালিকাটাই উত্তর দেয়। কার নামের পাশে "যুক্ত" লেখা, কাকে ফোন দেবেন, আর লাল ✕ চাপলে কী হয় — সবই এখানে।
- পরীক্ষার রুটিন অভিভাবকদের পাঠাবেন কীভাবে রুটিনটা আপনি একবার অ্যাপে লিখে রেখেছেন। এখন এক চাপে সেটাই অভিভাবকের ফোনে চলে যাবে — নতুন করে টাইপ করতে হবে না, ছবি তুলতে হবে না।
- অভিভাবক শিক্ষককে কীভাবে যোগাযোগ করবেন ডিজিটাল ডায়েরিতে শিক্ষকের বার্তার নিচেই শিক্ষকের সাথে যোগাযোগের বোতাম আছে। ডায়েরিতে উত্তর লেখার ঘর নাই — কেন নাই আর কী করবেন, দুইটাই এখানে।
- বেতন আদায় করবেন কীভাবে মাসের বেতন একবার তৈরি করুন, তারপর যে টাকা দিল তার ঘরে বসিয়ে দিন। কে কত বাকি, নিজেই হিসাব হয়ে যাবে।