ছাত্র-ছাত্রী যোগ করবেন কীভাবে
ক্লাসে ছাত্রদের নাম আর রোল একবার তুলে রাখুন। এরপর প্রতিদিন শুধু টিক দিলেই হবে।
-
ক্লাসের কার্ডে "দেখুন" চাপুন।
-
"শিক্ষার্থীদের প্রোফাইল" চাপুন। ছাত্র/ছাত্রীর তালিকা খুলবে — প্রথমবার ফাঁকা থাকবে।
-
নিচের প্লাস (+) বাটনে চাপ দিন।
-
"শিক্ষার্থীর নাম*" ঘরে নাম লিখুন।
-
"রোল/আইডি*" ঘরে রোল নম্বর লিখুন — যেমন ০১।
একই ক্লাসে দুইজনকে একই রোল দেবেন না। রোল দিয়েই অ্যাপ ছাত্রকে চেনে — একই রোল হলে রিপোর্টে গোলমাল হয়।
-
চাইলে অভিভাবকের নাম আর মোবাইল নম্বরও লিখতে পারেন। এখন না দিলেও পরে যোগ করা যাবে।
-
একদম নিচে "যুক্ত করুন" চাপুন। এভাবে একজন একজন করে সবার নাম তুলে ফেলুন।
সাধারণ প্রশ্ন
৪০ জনের নাম একটা একটা করে লিখতে হবে?
না, দরকার নেই। ছাত্র তালিকার পাতায় ইমপোর্ট করার ব্যবস্থা আছে — Excel/CSV ফাইল থেকে একবারে সবার নাম তোলা যায়। আগের বছরের ক্লাস থেকেও ছাত্র কপি করা যায়।
অভিভাবকের নম্বর না দিলে কী হবে?
হাজিরা, রিপোর্ট, বেতন — সব কাজ চলবে। শুধু অভিভাবককে বার্তা পাঠানো বা ডায়েরিতে যুক্ত করার সময় নম্বরটা লাগবে।
ভুল নাম বা রোল লিখে ফেললে?
ছাত্রের নামে চাপ দিয়ে প্রোফাইল খুলুন, তারপর ঠিক করে আবার সেভ করুন। যত খুশি বদলাতে পারবেন, হাজিরার হিসাব নষ্ট হবে না।
কোনো ছাত্র পড়া ছেড়ে চলে গেলে তার নাম কীভাবে সরাব?
তার "এডিট"-এ গিয়ে "আর্কাইভ" চাপুন — "ডিলিট" নয়। রোজকার হাজিরার তালিকা থেকে নামটা সরে যাবে, অথচ তার আগের হাজিরা আর বেতনের হিসাব রিপোর্টে থেকে যাবে। ডিলিট করলে ওগুলোও চিরতরে চলে যায়। ছবিসহ পুরো নিয়ম আছে "ক্লাস বা ছাত্র সরাবেন কীভাবে — আর্কাইভ না ডিলিট" পাতায় → /bn/tutorials/archive-or-delete/
AI-কে জিজ্ঞেস করুন
এই পাতাটা নিয়ে AI অ্যাপকে সহজ বাংলায় বুঝিয়ে দিতে বলুন।
কপি হয়েছে — এখন পেস্ট করুন
গুগল প্লে থেকে ফ্রি ডাউনলোড করুন
আরও টিউটোরিয়াল
- অ্যাপে ঢুকবেন কীভাবে ফোন নম্বর দিয়ে প্রথমবার অ্যাপে ঢোকা। ইমেইল বা পাসওয়ার্ড কিছু লাগবে না।
- এক আইডিতে ঢোকার আরেকটা রাস্তা যোগ করুন ফোন নম্বর দিয়ে খোলা আইডিতে জিমেইল যোগ করুন। আইডি একটাই থাকে, ভিতরের কিছুই বদলায় না।
- নিজের হাজিরা দেবেন কীভাবে শিক্ষক হিসেবে আপনি নিজেও প্রতিদিন হাজিরা দিতে পারেন — এক চাপেই হয়ে যায়।
- আমার বেতন দেখুন ও "বুঝে পেয়েছি" স্বাক্ষর করুন প্রতিষ্ঠান বেতন রেকর্ড করলে অ্যাপে খবর পাবেন। রশিদটা দেখে "বেতন বুঝে পেয়েছি" চেপে নিজের ডিজিটাল স্বাক্ষর রেখে দিন — দুই পক্ষের কাছেই প্রমাণ থাকবে।
- ক্লাস খুলবেন কীভাবে হাজিরা নেওয়ার আগে একবার ক্লাস খুলে নিতে হয়। একবারের কাজ।
- রশিদ-ফলাফলের লেখা সুন্দর করুন — ফন্ট আর আকার প্রিন্ট বা শেয়ার করা কাগজের লেখা দেখতে খারাপ লাগছে? এক জায়গায় ফন্ট বদলে দিলে রশিদ, ফলাফলের স্লিপ, প্রত্যয়ন পত্র — সব একসাথে বদলে যাবে।
- একবারে সবার নাম তুলবেন কীভাবে ৪০ জনের নাম একটা একটা করে লেখার দরকার নেই। তালিকা লিখে বা পেস্ট করে একবারে সবাইকে যোগ করুন — কম্পিউটার লাগবে না।
- হাজিরা নেবেন কীভাবে প্রতিদিনের হাজিরা নিতে এক মিনিটও লাগে না। ছবি দেখে দেখে করুন।