একবারে সবার নাম তুলবেন কীভাবে
৪০ জনের নাম একটা একটা করে লেখার দরকার নেই। তালিকা লিখে বা পেস্ট করে একবারে সবাইকে যোগ করুন — কম্পিউটার লাগবে না।
-
ক্লাসের কার্ডে "দেখুন" চাপুন, তারপর "শিক্ষার্থীদের প্রোফাইল" চাপুন।
-
উপরে ডান পাশে "Excel/CSV" বাটনে চাপুন। "শিক্ষার্থী ইম্পোর্ট" পাতা খুলবে।
-
সবার উপরের কালো বাটন — "নাম লিখে বা পেস্ট করে যোগ করুন" — চাপুন। এটাই সবচেয়ে সহজ পথ, কম্পিউটার লাগে না।
-
বাক্সে এক লাইনে একজনের নাম লিখুন। হোয়াটসঅ্যাপ বা খাতা থেকে তালিকা কপি করে সরাসরি পেস্টও করতে পারেন।
-
রোল দিতে চাইলে নামের পরে কমা দিয়ে লিখুন — "আরিফ হোসেন, ২"। রোল না দিলে অ্যাপ নিজেই ক্রম অনুযায়ী রোল বসিয়ে দেবে।
-
বাক্সের নিচে দেখুন কতজন পাওয়া গেল — "৪০ জন পাওয়া গেছে"। সংখ্যাটা মিলে গেলে "যোগ করুন" চাপুন।
-
যোগ হওয়ার পর যেকোনো ২-৩ জন শিক্ষার্থীর প্রোফাইল খুলে দেখে নিন তথ্যগুলো ঠিক ঘরে বসেছে কিনা — বিশেষ করে "পিতা/অভিভাবকের নাম্বার"। এক্সেল বা CSV ফাইল থেকে আনলে এই ধাপটা বাদ দেবেন না। ৪০ জনের ফাইলে একটা কলাম এক ঘর সরে গেলে ৪০ জনেরই তথ্য সরে যায়, আর সেটা ধরা পড়ে অনেক পরে — যেদিন ডিজিটাল ডায়েরি বা SMS কাজ করে না।
সাধারণ প্রশ্ন
"কলামগুলোর ক্রম টেম্পলেটের মতো নয়" বলে ইম্পোর্ট আটকে দিচ্ছে, অথচ আমার ফাইল তো ঠিকই আছে — কী করব?
প্রথমেই নিশ্চিত থাকুন, আপনার কোনো তথ্য নষ্ট হয়নি — অ্যাপ শুধু থেমে গেছে। অ্যাপ কলামের নাম দেখে বোঝার চেষ্টা করে কোন ঘরে কী আছে, আর আপনার লেখা শব্দটা চিনতে না পারলে ভাবে ঘরগুলা এলোমেলো। যেমন "বাবার নাম্বার" লেখা থাকলে পুরানো ভার্সন ওইটা চিনত না। নতুন আপডেটে এইটা বদলে গেছে: অ্যাপ আর মানা করবে না, বরং আপনার প্রথম শিক্ষার্থীটা কোন ঘরে কীভাবে বসবে সেটা দেখিয়ে জিজ্ঞেস করবে "এটা কি ঠিক আছে?" — দেখে হ্যাঁ চাপলেই ইম্পোর্ট হয়ে যাবে। ততদিন পর্যন্ত সবচেয়ে সহজ উপায় হলো টেম্পলেট ফাইলটা নামিয়ে তাতে আপনার তথ্য বসানো, অথবা কলামের নামগুলা টেম্পলেটের মতো করে দেওয়া।
কোন ঘরগুলো অবশ্যই লাগবে?
নাম আর রোল — এই দুইটা ছাড়া একটা শিক্ষার্থীও ঢুকবে না। বাকি সব ঘর ইচ্ছা করলে খালি রাখতে পারেন, পরে যেকোনো সময় যোগ করা যাবে।
হোয়াটসঅ্যাপে পাঠানো তালিকা কি সরাসরি পেস্ট করা যাবে?
হ্যাঁ। হোয়াটসঅ্যাপের মেসেজটা কপি করে বাক্সে পেস্ট করে দিন। "১। আরিফ হোসেন" এভাবে নম্বর দেওয়া তালিকা হলেও অ্যাপ নিজেই নম্বরটাকে রোল ধরে নেবে, আলাদা করে ঠিক করতে হবে না।
বাংলা সংখ্যায় রোল লিখলে চলবে?
চলবে। ১, ২, ৩ লিখলেও অ্যাপ ওগুলো ঠিকভাবে রোল হিসাবে নেবে।
ক্লাসে আগে থেকেই কিছু ছাত্র আছে, পেস্ট করলে কি রোল গোলমাল হবে?
হবে না। ক্লাসে যে সবচেয়ে বড় রোলটা আছে, অ্যাপ তার পরের নম্বর থেকে নতুনদের রোল শুরু করবে। আগের কারো রোল বদলাবে না।
একই নাম বা রোল দুইবার পড়ে গেলে?
অ্যাপ নিজেই ধরে ফেলবে। যাদের রোল আগে থেকেই ক্লাসে আছে তাদের বাদ দিয়ে বাকিদের যোগ করবে, আর কাদের বাদ দেওয়া হলো সেটা একটা বার্তায় দেখিয়ে দেবে — পুরনো তথ্য মুছে যাবে না।
Excel বা CSV ফাইল থেকেও কি আনা যায়?
যায়। একই পাতায় "এক্সেল বা CSV ফাইল ইম্পোর্ট করুন" আছে, আর "এক্সেল টেমপ্লেট" নামিয়ে সেটা পূরণ করেও দিতে পারেন। কম্পিউটারে আগে থেকেই তালিকা করা থাকলে এই পথটা কাজে লাগে। শুধু ফোনে কাজ করলে উপরের পেস্ট করার পথটাই সহজ।
ইম্পোর্টের পর দেখি অভিভাবকের নাম্বারগুলো ঠিক নেই — একটা একটা করে ঠিক করব?
করবেন না। ৩০০ জনের নাম্বার হাতে ঠিক করতে বসার আগে আমাদের জানান — হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপে ক্লাসের নাম আর যেকোনো ২টা ভুল নাম্বারের ছবি পাঠান। নাম্বারের গোলমাল সাধারণত পুরো ফাইলে একই রকম হয় (যেমন সবার নাম্বারের শুরুতে বাড়তি কিছু বসে গেছে, বা কলাম এক ঘর সরে গেছে), আর একই রকম হলে আমরা সার্ভার থেকেই সবগুলো একসাথে ঠিক করে দিতে পারি — আপনার কিছু মুছতে বা আবার ইম্পোর্ট করতে হবে না। হাতে ঠিক করতে গেলে ৩০০ বার ভুল হওয়ার সুযোগ থাকে, আমাদের দিক থেকে একবারে হয়ে যায়।
আগের বছরের ক্লাস থেকে ছাত্র আনা যাবে?
যাবে। ছাত্র তালিকার পাতায় "অন্য ক্লাস থেকে শিক্ষার্থী কপি করুন" আছে। নতুন শিক্ষাবর্ষে ক্লাস উঠানোর সময় এটাই সবচেয়ে দ্রুত।
AI-কে জিজ্ঞেস করুন
এই পাতাটা নিয়ে AI অ্যাপকে সহজ বাংলায় বুঝিয়ে দিতে বলুন।
কপি হয়েছে — এখন পেস্ট করুন
গুগল প্লে থেকে ফ্রি ডাউনলোড করুন
আরও টিউটোরিয়াল
- অ্যাপে ঢুকবেন কীভাবে ফোন নম্বর দিয়ে প্রথমবার অ্যাপে ঢোকা। ইমেইল বা পাসওয়ার্ড কিছু লাগবে না।
- এক আইডিতে ঢোকার আরেকটা রাস্তা যোগ করুন ফোন নম্বর দিয়ে খোলা আইডিতে জিমেইল যোগ করুন। আইডি একটাই থাকে, ভিতরের কিছুই বদলায় না।
- নিজের হাজিরা দেবেন কীভাবে শিক্ষক হিসেবে আপনি নিজেও প্রতিদিন হাজিরা দিতে পারেন — এক চাপেই হয়ে যায়।
- আমার বেতন দেখুন ও "বুঝে পেয়েছি" স্বাক্ষর করুন প্রতিষ্ঠান বেতন রেকর্ড করলে অ্যাপে খবর পাবেন। রশিদটা দেখে "বেতন বুঝে পেয়েছি" চেপে নিজের ডিজিটাল স্বাক্ষর রেখে দিন — দুই পক্ষের কাছেই প্রমাণ থাকবে।
- ক্লাস খুলবেন কীভাবে হাজিরা নেওয়ার আগে একবার ক্লাস খুলে নিতে হয়। একবারের কাজ।
- রশিদ-ফলাফলের লেখা সুন্দর করুন — ফন্ট আর আকার প্রিন্ট বা শেয়ার করা কাগজের লেখা দেখতে খারাপ লাগছে? এক জায়গায় ফন্ট বদলে দিলে রশিদ, ফলাফলের স্লিপ, প্রত্যয়ন পত্র — সব একসাথে বদলে যাবে।
- ছাত্র-ছাত্রী যোগ করবেন কীভাবে ক্লাসে ছাত্রদের নাম আর রোল একবার তুলে রাখুন। এরপর প্রতিদিন শুধু টিক দিলেই হবে।
- হাজিরা নেবেন কীভাবে প্রতিদিনের হাজিরা নিতে এক মিনিটও লাগে না। ছবি দেখে দেখে করুন।