অ্যাপে ঢুকবেন কীভাবে

৩০ জুলাই ২০২৬

ফোন নম্বর দিয়ে প্রথমবার অ্যাপে ঢোকা। ইমেইল বা পাসওয়ার্ড কিছু লাগবে না।

  1. অ্যাপ খুলুন। প্রথমে ভাষা জিজ্ঞেস করবে — "বাংলা" চাপুন, তারপর নিচে "Continue" চাপুন।

    অ্যাপ খুলুন। প্রথমে ভাষা জিজ্ঞেস করবে — "বাংলা" চাপুন, তারপর নিচে "Continue" চাপুন।
  2. কয়েকটা পরিচিতির পাতা আসবে। "এড়িয়ে যান" চেপে সোজা এগিয়ে যান।

    কয়েকটা পরিচিতির পাতা আসবে। "এড়িয়ে যান" চেপে সোজা এগিয়ে যান।
  3. "আপনি কে?" — এখানে "আমি শিক্ষক" চাপুন।

    "আপনি কে?" — এখানে "আমি শিক্ষক" চাপুন।
  4. "ফোন নম্বর দিয়ে" চাপুন।

    "ফোন নম্বর দিয়ে" চাপুন।
  5. পতাকার পাশের কোডে চাপ দিয়ে তালিকা থেকে "বাংলাদেশ" বেছে নিন। কোড +৮৮০ হয়ে যাবে।

    পতাকার পাশের কোডে চাপ দিয়ে তালিকা থেকে "বাংলাদেশ" বেছে নিন। কোড +৮৮০ হয়ে যাবে।

    এই ধাপটা বাদ দিলে নম্বর ভুল দেশে চলে যায় আর ওটিপি আসে না। কোডে +৮৮০ লেখা আছে কিনা একবার দেখে নিন। 🙏

  6. নিজের মোবাইল নম্বরটা লিখুন — শুরুতে ০ দিয়েই লিখবেন, যেমন ০১৭xxxxxxxx। তারপর "এগিয়ে যান" চাপুন।

    নিজের মোবাইল নম্বরটা লিখুন — শুরুতে ০ দিয়েই লিখবেন, যেমন ০১৭xxxxxxxx। তারপর "এগিয়ে যান" চাপুন।
  7. আপনার নম্বরে ৬ ডিজিটের একটা কোড আসবে। ঘরগুলোতে কোডটা লিখে "সাবমিট করুন" চাপুন।

    আপনার নম্বরে ৬ ডিজিটের একটা কোড আসবে। ঘরগুলোতে কোডটা লিখে "সাবমিট করুন" চাপুন।
  8. তারিখ কেমন দেখতে চান জিজ্ঞেস করবে, আর নোটিফিকেশনের অনুমতি চাইবে। দুটোতেই আপনার পছন্দটা চাপুন — ব্যস, আপনি ঢুকে গেছেন।

    তারিখ কেমন দেখতে চান জিজ্ঞেস করবে, আর নোটিফিকেশনের অনুমতি চাইবে। দুটোতেই আপনার পছন্দটা চাপুন — ব্যস, আপনি ঢুকে গেছেন।

    নোটিফিকেশনে "চালু করুন" দিলে হাজিরার সময় মনে করিয়ে দেবে। না দিলেও অ্যাপ পুরোপুরি চলবে।

সাধারণ প্রশ্ন

লগ আউট করলে আবার ঢুকতে পারব তো? ভয় লাগছে।

পারবেন, ইনশাআল্লাহ। লগ আউট মানে শুধু দরজা দিয়ে বের হওয়া — একই দরজা দিয়ে আবার ঢুকবেন। আবার ঢুকতে সেই একই ফোন নম্বর দেবেন, নতুন একটা ওটিপি আসবে, ব্যস। নতুন করে কিছু বানাতে হবে না। শুধু একটা কাজ আগে করে নিন: বের হওয়ার আগে বাঁ পাশের মেনু (উপরে বাঁ দিকের তিনটা দাগ) খুলুন — সেখানে উপরে আপনার নম্বরটা লেখা আছে। ওই নম্বরটা দেখে নিন, দরকার হলে কোথাও লিখে রাখুন। ঠিক ওই নম্বর দিয়েই আবার ঢুকবেন। বেশির ভাগ মানুষ এখানেই আটকায় — তাঁরা প্রথমে ফোন নম্বর দিয়ে শুরু করেছিলেন, কিন্তু ফিরে আসার সময় জিমেইল দিয়ে ঢোকেন। তখন ভিতরে সব খালি দেখায়, আর মনে হয় তথ্য মুছে গেছে। মুছে যায়নি — শুধু অন্য দরজা। মেনুতে যেটা লেখা আছে, ঠিক সেটাই ব্যবহার করবেন।

লগ আউট করলে আমার হাজিরা, ছাত্রদের নাম, বেতনের হিসাব — সব মুছে যাবে?

না, কিছুই মুছবে না। আপনার তথ্য আপনার অ্যাকাউন্টের সাথে সার্ভারে জমা থাকে, ফোনে না। ফোন হারিয়ে গেলেও থাকবে, নতুন ফোনে ওই নম্বর দিয়ে ঢুকলেই সব ফিরে পাবেন। লগ আউট শুধু এই ফোন থেকে আপনাকে বের করে দেয় — তথ্যে হাত দেয় না। একটা কথা খেয়াল রাখবেন — লগ আউট করার সময় নেট চালু রাখবেন। নেট ছাড়া নেওয়া হাজিরা ফোনে জমা থাকে আর নেট এলে সার্ভারে যায়। ওটা যাওয়ার আগেই বের হয়ে গেলে ওই কয়টা হাজিরা যেতে পারে না। নেট চালু রেখে এক মিনিট অপেক্ষা করে তারপর লগ আউট করুন।

লগ আউট বাটনটা কোথায়?

উপরে বাঁ দিকের তিনটা দাগে (মেনু) চাপ দিন। একটা পাতা বাঁ দিক থেকে বের হয়ে আসবে। সেটার একদম নিচে "লগ আউট" লেখা আছে। চাপ দিলে অ্যাপ একবার জিজ্ঞেস করবে "আপনি কি লগ আউট করতে চান? আবার লগইন করতে হবে।" — ভুলে চাপ দিলে ওখানেই না বলে দিতে পারবেন।

আমার সব তথ্য হারিয়ে গেছে! অ্যাপ খুলে দেখি সব খালি।

শান্ত হোন — কিছুই হারায়নি। ৯৯% সময় এর একটাই কারণ: আপনি এবার অন্য একটা পরিচয় দিয়ে ঢুকেছেন। হাজিরা খাতার কাছে আপনার ফোন নম্বর আর আপনার জিমেইল সম্পূর্ণ আলাদা দুইটা মানুষ। ফোন নম্বর দিয়ে যা কাজ করেছেন, জিমেইল দিয়ে ঢুকলে সেটা দেখাবে না — আর উল্টোটাও তাই। এখন কী করবেন: অ্যাপ থেকে বেরিয়ে যান, তারপর যেটা দিয়ে প্রথম শুরু করেছিলেন ঠিক সেটা দিয়ে আবার ঢুকুন। সব ফেরত পাবেন। কিছুই মুছে যায়নি, শুধু অন্য দরজা দিয়ে ঢুকেছিলেন।

ফোন নম্বর না জিমেইল — কোনটা দিয়ে ঢোকা উচিত?

দুটোই কাজ করে, তবে নিয়ম একটাই — যেটা দিয়ে শুরু করেছেন, সবসময় সেটা দিয়েই ঢুকবেন। প্রতিষ্ঠান থেকে আপনাকে যে নম্বরে বা যে ইমেইলে যোগ করা হয়েছে, ঠিক সেটাই ব্যবহার করুন। অন্যটা দিয়ে ঢুকলে অ্যাপ আপনাকে নতুন মানুষ ভাববে, আর ভিতরে সব খালি দেখাবে।

ওটিপি আসছে না, কী করব?

প্রথমে দেখুন কোডে +৮৮০ আছে কিনা আর নম্বরটা ঠিক আছে কিনা। নেটওয়ার্ক দুর্বল হলে একটু সময় লাগে; এক মিনিট পর "পুনরায় ওটিপি পাঠান" চাপুন।

ঢুকতে কি নেট লাগবে?

হ্যাঁ, শুধু প্রথমবার ঢোকার সময় নেট লাগবে। একবার ঢুকে গেলে হাজিরা নেওয়া নেট ছাড়াই চলবে।

ইমেইল বা পাসওয়ার্ড লাগে না?

পাসওয়ার্ড কখনোই লাগে না — মনে রাখার মতো কিছু নেই। ফোন নম্বর দিয়ে ঢুকলে শুধু নম্বর আর ওটিপি, এতটুকুই। তবে ঢোকার দরজা আসলে তিনটা: "ফোন নম্বর দিয়ে", "জিমেইল দিয়ে", আর "ইমেইল দিয়ে (পাসওয়ার্ড ছাড়া)" — শেষ দুইটা পাবেন লগইন পাতার "অথবা অন্যভাবে ঢুকুন"-এর নিচে। নতুন করে শুরু করলে ফোন নম্বরটাই সবচেয়ে সহজ। কিন্তু আপনি যদি আগে জিমেইল বা ইমেইল দিয়ে শুরু করে থাকেন, তাহলে ফিরে আসার সময় ঠিক ওই দরজাটাই ব্যবহার করুন। ফোন নম্বর আর ইমেইল আলাদা দুইটা একাউন্ট — ফোন দিয়ে শুরু করে ইমেইল দিয়ে ঢুকলে (বা উল্টোটা) অ্যাপ খালি দেখাবে। ডাটা মুছে যায় না, শুধু অন্য দরজা।

পাসওয়ার্ড সেট করার অপশন দিলে তো সহজ হতো — দেওয়া যায় না?

পাসওয়ার্ড রাখার অপশন ইচ্ছা করেই রাখা হয়নি, আর রাখলে কাজটা সহজ হতো না — উল্টা লম্বা হতো। পাসওয়ার্ড মানে প্রতিবার আগে ইমেইল লিখুন, তারপর পাসওয়ার্ড লিখুন। এর চেয়ে "জিমেইল দিয়ে" অনেক দ্রুত: ফোনে যে জিমেইলগুলা আগে থেকেই বসানো আছে, তালিকা থেকে একটায় চাপ দিলেই ঢুকে যায় — কিছু লিখতে হয় না, কোনো কোডও আসে না। দুইটা আইডির মধ্যে যাওয়া-আসার জন্য এটাই সবচেয়ে কম চাপের রাস্তা। আরেকটা কারণও আছে। পাসওয়ার্ড এমন জিনিস যেটা ভুলে যাওয়া যায়, আবার অন্যকে বলেও দেওয়া যায়। একজনের আইডি দুইজন চালালে টাকার হিসাবে কে কী করল সেটা আর আলাদা করে বোঝা যায় না। তাই ঢোকার প্রতিটা দরজাই আপনার নিজের ফোন বা নিজের মেইলবক্স দিয়ে খোলে — যেটা আপনার হাতেই থাকে। একটা কথা খেয়াল রাখবেন: যেই আইডি যেই দরজা দিয়ে খোলা, ফিরতে হবে ঠিক সেই দরজা দিয়েই।

ফোন নম্বর দিয়ে খোলা আইডিটা কি ইমেইলে নিয়ে যাওয়া যায়?

আইডিটা ইমেইলে "সরানো" যায় না, এখনো না। কিন্তু ৩.২.২৫২ থেকে এর চেয়ে ভালো একটা রাস্তা আছে: আইডি না সরিয়ে ওই একই আইডিতে জিমেইল দিয়ে ঢোকার সুবিধাটা যোগ করে নেওয়া যায়। আইডি একটাই থাকে, ভিতরের কিছুই বদলায় না, আর ফোন নম্বর দিয়েও আগের মতোই ঢোকা যাবে। নিয়মটা এখানে দেওয়া আছে: https://hazirakhata.xyz/bn/tutorials/add-signin-method/ — প্রোফাইলের পাতায় "আপনি যেভাবে ঢুকতে পারেন" তালিকা থেকে "জিমেইল দিয়ে"-এর পাশে "যোগ করুন"। ৩.২.২৫২ এখন সবার ফোনেই চলে গেছে, তাই ওই তালিকাটা না দেখলে বুঝবেন অ্যাপটা পুরানো — Play Store এ গিয়ে একবার আপডেট করে নিন। পুরানো ভার্সনে থাকলে নিচের কথাটা এখনো সত্য: ফোন নম্বর দিয়ে খোলা আইডিতে থাকা অবস্থায় জিমেইল বা ইমেইলের লিংক দিয়ে ঢুকলে অ্যাপ ওটাকে জোড়া দেয় না — একদম আলাদা একটা নতুন আইডিতে ঢুকিয়ে দেয়, আর ভিতরে সব খালি দেখায়। কিছুই হারায় না, পুরান আইডিটা ওই ফোন নম্বরের নিচেই বসে থাকে; ফোন নম্বর দিয়ে ঢুকলেই সব ফিরে পাবেন। আর ওই জিমেইল দিয়ে যদি আগেই আলাদা একটা আইডি খোলা থাকে, যোগ করতে গেলে অ্যাপ পরিষ্কার করে না করে দেবে — দুইটা আলাদা আইডি এক করে দেওয়ার ব্যবস্থা এখনো নাই, কারণ দুইটাতেই আলাদা তথ্য থাকতে পারে। ওরকম হলে বারবার চেষ্টা করে লাভ নাই, গ্রুপে জানাবেন।

ইমেইল দিয়ে ঢুকতে চাইছি কিন্তু কোনো কোড আসছে না — কোড কোথায়?

কোনো কোড আসে না, ওই দরজাটা কোড দিয়ে চলে না। "ইমেইল দিয়ে (পাসওয়ার্ড ছাড়া)"-তে ইমেইল লিখে চালিয়ে যাওয়ার পর আপনার ইনবক্সে একটা লিংক যায় — ওই লিংকটাতেই চাপ দিতে হয়, তাহলে অ্যাপ নিজে থেকে খুলে আপনাকে ভিতরে ঢুকিয়ে দেয়। কোড খুঁজতে যাবেন না, ওটা শুধু ফোন নম্বরের ওটিপির বেলায়। মেইল না পেলে দুইটা জিনিস দেখুন: (১) spam বা junk ফোল্ডার — বেশির ভাগ সময় ওখানেই পড়ে থাকে, (২) ঠিক ওই ইমেইলটাই দিয়েছেন কি না যেটা দিয়ে প্রথমবার শুরু করেছিলেন। আর লিংকটা যে ফোনে অ্যাপ বসানো আছে, সেই ফোনের মেইল থেকেই খুলবেন — অন্য কম্পিউটার থেকে খুললে অ্যাপ খুলবে না।

আমার দুইটা আইডি আছে, একটা থেকে আরেকটায় যেতে হলে বারবার ওটিপি নিতে হয়। হোয়াটসঅ্যাপের মতো সুইচ করার অপশন নাই?

এখনো নাই — এক চাপে আইডি বদলানোর কোনো ব্যবস্থা হাজিরা খাতায় নাই। অন্য আইডিতে যেতে হলে লগ আউট করে আবার ঢুকতেই হবে। তবে ওটিপির অপেক্ষাটা এড়ানো যায়, কারণ ঢোকার দরজা তিনটা আর ওটিপি আসে শুধু একটাতে। লগইন পাতার "অথবা অন্যভাবে ঢুকুন"-এর নিচে "জিমেইল দিয়ে" আর "ইমেইল দিয়ে (পাসওয়ার্ড ছাড়া)" আছে — জিমেইলে ফোনের একাউন্ট তালিকা থেকে বেছে নিলেই হয়, কোনো কোড লাগে না; ইমেইলে ইনবক্সে একটা লিংক যায়, ওটায় চাপ দিলেই ঢুকে যাবেন। তাই আপনার দ্বিতীয় আইডিটা যদি জিমেইল দিয়ে খোলা থাকে, ওটায় যাওয়া এমনিতেই দুই-তিন চাপের ব্যাপার। একটা কথা খুব খেয়াল রাখবেন — যেই আইডির যেই দরজা, ঠিক সেটাই ব্যবহার করবেন। ফোন নম্বর দিয়ে খোলা আইডিতে জিমেইল দিয়ে ঢুকলে অ্যাপ আপনাকে নতুন মানুষ ভাববে আর সব খালি দেখাবে। ৩.২.২৫২ থেকে অবশ্য এটা একবারেই ঠিক করে নেওয়া যায় — ওই আইডিতেই জিমেইলটা যোগ করে রাখলে তারপর দুইটা দরজার যেকোনোটা দিয়ে ঢুকলেই একই আইডি খুলবে: https://hazirakhata.xyz/bn/tutorials/add-signin-method/

এডমিন হিসেবে আমি দেখতে চাই আমার শিক্ষকরা কী দেখছেন — তাঁদের আইডিতে ঢুকা ছাড়া উপায় আছে?

৩.২.২৫২ থেকে আছে। প্রতিষ্ঠান পাতায় শিক্ষকের নামের পাশে "অনুমতি"-র ঠিক নিচে "এই শিক্ষক কী কী দেখবেন — দেখে নিন" বলে একটা লাইন এসেছে। ওখানে চাপ দিলে তাঁর ক্লাসের পাতায় কী কী আসবে আর কী কী আসবে না, পুরা তালিকাটা এক নজরে দেখা যায় — যেগুলা বন্ধ সেগুলার উপরে লাল দাগ থাকে আর আলাদা একটা চিহ্নও থাকে, শুধু রঙ দিয়ে বোঝানো হয় না। তাঁর আইডিতে ঢোকার আর দরকার নাই। ৩.২.২৫২ এখন সবার ফোনেই চলে গেছে, তাই লাইনটা না দেখলে বুঝবেন অ্যাপটা পুরানো — Play Store এ গিয়ে একবার আপডেট করে নিন। পুরানো ভার্সনে দুইটা জিনিস মিলিয়ে দেখলেই বেশিরভাগ প্রশ্নের উত্তর পাবেন। এক, নামের পাশের "অনুমতি" — ওখানে যে সুইচগুলা বন্ধ, ঠিক সেই জিনিসগুলাই তাঁর কাছে বন্ধ দেখাবে। দুই, তাঁর "পদবী" — এটাই ঠিক করে তিনি টাকার হিসাব দেখতে পাবেন কি না।

AI-কে জিজ্ঞেস করুন

এই পাতাটা নিয়ে AI অ্যাপকে সহজ বাংলায় বুঝিয়ে দিতে বলুন।

AI অ্যাপ ব্যবহার করা শিখুন

গুগল প্লে থেকে ফ্রি ডাউনলোড করুন

আরও টিউটোরিয়াল