আমার বেতন দেখুন ও "বুঝে পেয়েছি" স্বাক্ষর করুন
প্রতিষ্ঠান বেতন রেকর্ড করলে অ্যাপে খবর পাবেন। রশিদটা দেখে "বেতন বুঝে পেয়েছি" চেপে নিজের ডিজিটাল স্বাক্ষর রেখে দিন — দুই পক্ষের কাছেই প্রমাণ থাকবে।
-
প্রতিষ্ঠান আপনার বেতন রেকর্ড করলে একটা নোটিফিকেশন পাবেন। সেটায় চাপ দিলে সরাসরি রশিদে চলে যাবেন। নোটিফিকেশন মিস করলে হোমের Menu (☰) আইকনে চাপ দিন।
-
"আমার বেতন" এ চাপ দিন।
-
প্রতিষ্ঠান যত মাসের বেতন রেকর্ড করেছে সব দেখাবে — সবচেয়ে সাম্প্রতিক মাস উপরে।
-
যে মাসের রশিদ দেখতে চান, তার উপর চাপ দিন।
-
রশিদে মোট বেতন, বাকি ও পরিশোধিত অংক দেখাবে। কিছু পরিশোধিত থাকলে নিচে বেতন বুঝে পাওয়ার একটা বাটন পাবেন।
এখনো কিছু পরিশোধিত না হলে বাটনের বদলে "এখনো কিছু প্রদান করা হয়নি" লেখা দেখাবে — সেটা কোনো ভুল না, শুধু প্রতিষ্ঠান এখনো টাকা দেয়নি বলে স্বাক্ষর করার কিছু নেই।
-
টাকা হাতে পেয়ে থাকলে "বেতন বুঝে পেয়েছি" বাটনে চাপ দিন।
-
একটা নিশ্চিতকরণ বার্তায় ঠিক কত টাকা বুঝে পাচ্ছেন সেটা লেখা থাকবে, আর মনে করিয়ে দেবে এটা পরে বদলানো যাবে না।
এটা একটা ডিজিটাল স্বাক্ষর — একবার করলে প্রতিষ্ঠান বা আপনি কেউই পরে মুছতে বা বদলাতে পারবেন না। টাকা আসলেই হাতে না পেলে চাপ দেবেন না।
-
নিশ্চিতকরণ বার্তায় আবার "বেতন বুঝে পেয়েছি" চাপ দিলে স্বাক্ষরটা সংরক্ষণ হয়ে যাবে। ইন্টারনেট না থাকলেও চাপ দেওয়া যাবে — নেট এলে নিজে থেকেই সংরক্ষণ হয়ে যাবে।
-
স্বাক্ষর হয়ে গেলে সবুজ ✔ চিহ্নসহ কত টাকা ও কখন স্বাক্ষর করেছেন সেটা দেখাবে। প্রতিষ্ঠানের বেতনের তালিকাতেও এখন এই এন্ট্রির পাশে "✔ স্বাক্ষরিত" দেখাবে।
সাধারণ প্রশ্ন
ভুল করে চেপে ফেলেছি, ফেরত নেওয়া যাবে?
না। এটা ডিজিটাল স্বাক্ষর, একবার হয়ে গেলে কেউ — এমনকি প্রতিষ্ঠানও — পরে বদলাতে বা মুছতে পারে না। এজন্যই চাপার আগে নিশ্চিতকরণ বার্তায় একবার থামিয়ে দেখানো হয়।
"আমার বেতন" এ কিছুই দেখাচ্ছে না কেন?
দুটো কারণ হতে পারে — এখনো প্রতিষ্ঠান আপনার কোনো বেতন রেকর্ড করেনি, অথবা রেকর্ড করার সময় আপনাকে তালিকা থেকে না বেছে হাতে নাম লিখেছে (তখন সেটা আপনার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হয় না)। প্রতিষ্ঠানকে বলুন আপনার নাম তালিকা থেকে বেছে বেতন রেকর্ড করতে।
প্রতিষ্ঠান পরে টাকার অংক বদলে দিলে আমার স্বাক্ষরের কী হবে?
আপনার স্বাক্ষর ঠিক যে অংকের জন্য দিয়েছিলেন সেটাই থেকে যায়, বদলায় না। কিন্তু প্রতিষ্ঠান পরে অংক বদলালে আপনার রশিদে দেখাবে "স্বাক্ষরিত (আগের অংকের জন্য)" — অর্থাৎ নতুন অংকের সাথে গরমিল থাকলে সেটা দুই পক্ষের কাছেই স্পষ্ট থাকবে।
AI-কে জিজ্ঞেস করুন
এই পাতাটা নিয়ে AI অ্যাপকে সহজ বাংলায় বুঝিয়ে দিতে বলুন।
কপি হয়েছে — এখন পেস্ট করুন
গুগল প্লে থেকে ফ্রি ডাউনলোড করুন
আরও টিউটোরিয়াল
- অ্যাপে ঢুকবেন কীভাবে ফোন নম্বর দিয়ে প্রথমবার অ্যাপে ঢোকা। ইমেইল বা পাসওয়ার্ড কিছু লাগবে না।
- নিজের হাজিরা দেবেন কীভাবে শিক্ষক হিসেবে আপনি নিজেও প্রতিদিন হাজিরা দিতে পারেন — এক চাপেই হয়ে যায়।
- ক্লাস খুলবেন কীভাবে হাজিরা নেওয়ার আগে একবার ক্লাস খুলে নিতে হয়। একবারের কাজ।
- ছাত্র-ছাত্রী যোগ করবেন কীভাবে ক্লাসে ছাত্রদের নাম আর রোল একবার তুলে রাখুন। এরপর প্রতিদিন শুধু টিক দিলেই হবে।
- একবারে সবার নাম তুলবেন কীভাবে ৪০ জনের নাম একটা একটা করে লেখার দরকার নেই। তালিকা লিখে বা পেস্ট করে একবারে সবাইকে যোগ করুন — কম্পিউটার লাগবে না।
- হাজিরা নেবেন কীভাবে প্রতিদিনের হাজিরা নিতে এক মিনিটও লাগে না। ছবি দেখে দেখে করুন।
- সবার হাজিরা একসাথে নেবেন কীভাবে সব ক্লাসের হাজিরা এক পাতা থেকেই নিয়ে ফেলুন — ক্লাসে ক্লাসে ঢোকার দরকার নেই।
- প্রতিদিন কে কতটুকু পড়ল, লিখে রাখবেন কীভাবে হাজিরা বলে কে এসেছে। দৈনিক অগ্রগতি বলে কে কতটুকু পারল। আপনার প্রতিষ্ঠান যা পড়ায়, ঘরগুলো আপনি নিজেই ঠিক করে নেবেন।