ক্লাস খুলবেন কীভাবে

৩০ জুলাই ২০২৬

হাজিরা নেওয়ার আগে একবার ক্লাস খুলে নিতে হয়। একবারের কাজ।

  1. অ্যাপ খুলুন। "শ্রেণী কার্যক্রম" পাতাতেই থাকবেন।

    অ্যাপ খুলুন। "শ্রেণী কার্যক্রম" পাতাতেই থাকবেন।
  2. নিচের ডানপাশের গোল প্লাস (+) বাটনে চাপ দিন।

    নিচের ডানপাশের গোল প্লাস (+) বাটনে চাপ দিন।
  3. একটা প্রশ্ন আসবে — "কোন ধরনের ক্লাস?"। দুইটা লেখা দেখবেন। নিজে একা পড়ালে — কোচিং, প্রাইভেট ব্যাচ বা বাসার ছাত্র — "নিজের ক্লাস" চাপুন। স্কুল, মাদরাসা বা কলেজের ক্লাস হলে, যেটা প্রতিষ্ঠানের অন্য শিক্ষকরাও দেখবেন, "প্রতিষ্ঠানের ক্লাস" চাপুন। একবার চাপলেই পরের পাতা চলে আসবে — আলাদা করে আর কোনো বোতাম চাপতে হবে না।

    একটা প্রশ্ন আসবে — "কোন ধরনের ক্লাস?"। দুইটা লেখা দেখবেন। নিজে একা পড়ালে — কোচিং, প্রাইভেট ব্যাচ বা বাসার ছাত্র — "নিজের ক্লাস" চাপুন। স্কুল, মাদরাসা বা কলেজের ক্লাস হলে, যেটা প্রতিষ্ঠানের অন্য শিক্ষকরাও দেখবেন, "প্রতিষ্ঠানের ক্লাস" চাপুন। একবার চাপলেই পরের পাতা চলে আসবে — আলাদা করে আর কোনো বোতাম চাপতে হবে না।

    শিক্ষককে যে ক্লাস বুঝিয়ে দিতে চান সেটা অবশ্যই "প্রতিষ্ঠানের ক্লাস" হতে হবে। নিজের ক্লাসে শ্রেণী শিক্ষক দেওয়ার ঘরই আসে না — অনেকে এখানেই আটকে যান।

  4. আপনার নামে এখনো কোনো প্রতিষ্ঠান না থাকলে "প্রতিষ্ঠানের ক্লাস" লেখার নিচে হলুদ অক্ষরে লেখা থাকবে "প্রতিষ্ঠান তৈরি করুন বা যুক্ত হন"। ওখানে চাপ দিলেই প্রতিষ্ঠানের ফরম চলে আসবে। প্রতিষ্ঠান হয়ে গেলে তারপর প্রতিষ্ঠানের ক্লাস বানাতে পারবেন।

  5. "নতুন ক্লাসের নাম*" ঘরে ক্লাসের নাম লিখুন — যেমন দাখিল ৫ম, বা নূরানী ১ম।

    "নতুন ক্লাসের নাম*" ঘরে ক্লাসের নাম লিখুন — যেমন দাখিল ৫ম, বা নূরানী ১ম।

    তারা (*) চিহ্ন মানে এই ঘরটা খালি রাখা যাবে না। খালি থাকলে সেভ হবে না।

  6. শাখা থাকলে "সেকশন/শাখার নাম" ঘরে লিখুন — যেমন ক। না থাকলে খালি রাখুন, কোনো সমস্যা নেই।

    শাখা থাকলে "সেকশন/শাখার নাম" ঘরে লিখুন — যেমন ক। না থাকলে খালি রাখুন, কোনো সমস্যা নেই।

    শাখার নামটা ক্লাসের নামের ঘরে লিখবেন না। নামের ঘরে শুধু "প্রথম শ্রেণী", শাখার ঘরে শুধু "ক"। অ্যাপ নিজেই সব জায়গায় আলাদা করে "শাখাঃ ক" দেখায় — ক্লাসের কার্ডে, ছাত্রের প্রোফাইলে, মার্কশিটে, পরিচয়পত্রে। নামের ভিতরে লিখলে "প্রথম শ্রেণী ক শাখা … শাখাঃ ক" — দুইবার দেখাবে।

  7. এক শ্রেণির যদি একাধিক শাখা থাকে — ক, খ, গ — তাহলে প্রতিটা শাখার জন্য আলাদা একটা করে ক্লাস বানাতে হবে। "নতুন ক্লাসের নাম*" ঘরে হুবহু একই নাম রাখুন, শুধু "সেকশন/শাখার নাম" ঘরটা বদলান। ৩টা শাখা মানে এই কাজটা ৩ বার করতে হবে — প্রথম শ্রেণী + ক, প্রথম শ্রেণী + খ, প্রথম শ্রেণী + গ। এটাই ঠিক নিয়ম, ভুল কিছু হচ্ছে না।

    দ্বিতীয় শাখাটা বানানোর সময় যদি "এই ক্লাসটি আগে থেকেই থাকতে পারে" লেখা আসে — ভয় পাবেন না। শাখা দুইটা সত্যিই আলাদা হলে "তবুও নতুন বানান" চাপুন। শাখার ঘর খালি রেখে একই নামে দুইবার বানালে এই সতর্কবার্তা আসবেই — তখন বুঝবেন শাখার ঘরটা ভরা হয়নি।

  8. "শিক্ষাবর্ষ" ঘরে বছরটা লিখুন — যেমন ২০২৬।

    "শিক্ষাবর্ষ" ঘরে বছরটা লিখুন — যেমন ২০২৬।
  9. "যুক্ত করুন" চাপুন। "ক্লাস সফলভাবে তৈরি হয়েছে।" দেখলে বুঝবেন হয়ে গেছে।

    "যুক্ত করুন" চাপুন। "ক্লাস সফলভাবে তৈরি হয়েছে।" দেখলে বুঝবেন হয়ে গেছে।
  10. এবার ক্লাসের কার্ডে "দেখুন" চেপে ভিতরে ঢুকুন — এখান থেকেই হাজিরা, বেতন, ফলাফল সব কাজ হবে।

    এবার ক্লাসের কার্ডে "দেখুন" চেপে ভিতরে ঢুকুন — এখান থেকেই হাজিরা, বেতন, ফলাফল সব কাজ হবে।

সাধারণ প্রশ্ন

একই নামে ক্লাস আগে থেকে থাকলে কী হবে?

অ্যাপ নিজেই সতর্ক করবে — "এই ক্লাসটি আগে থেকেই থাকতে পারে" লেখা আসবে। তখন পুরানটা খুলবেন, নাকি নতুন করে বানাবেন, সেটা আপনি ঠিক করবেন। একই ক্লাস ভুলে দুইবার বানালে হাজিরা দুই জায়গায় ভাগ হয়ে যায়, তাই আগে দেখে নেওয়া ভালো। তবে নাম এক আর শাখা আলাদা হলে ওটা ভুল না — ওটাই নিয়ম, "তবুও নতুন বানান" চাপুন।

এক শ্রেণির ৩টা শাখা — একটা ক্লাস বানাব নাকি ৩টা?

৩টা। এক শাখা = এক ক্লাস। হাজিরা, বেতন, ফলাফল, শ্রেণী শিক্ষক — সব কিছু ক্লাস ধরে ধরে চলে, তাই ক আর খ শাখার হাজিরা এক ক্লাসে রাখলে দুই শাখার ছাত্র মিলে যাবে, আলাদা করা যাবে না। ৩টা ক্লাস বানান, নাম তিনটাতেই একই রাখুন, শুধু শাখার ঘরে ক / খ / গ লিখুন।

আমরা নতুন একটা শাখা খুলেছি (যেমন মাদরাসার সাথে স্কুল শাখা) — শাখাটা কীভাবে অ্যাড করব?

আলাদা করে "শাখা অ্যাড" করার কিছু নাই — নতুন শাখার ক্লাসগুলা এই একই নিয়মে বানালেই হয়ে যাবে। একটা প্রতিষ্ঠানের ভিতরে যত রকম ক্লাস দরকার, সব একসাথে থাকতে পারে; ক্লাসের নামই বলে দেয় কোনটা কোন শাখার — "দাখিল ৫ম" আর "পঞ্চম শ্রেণী" পাশাপাশি থাকলে কোনো সমস্যা নাই, হাজিরা-বেতন-ফলাফল সব আলাদাই থাকবে। খেয়াল রাখবেন: এই পাতার "সেকশন/শাখার নাম" ঘরটা কিন্তু এই শাখার জন্য না — ওটা এক ক্লাসের ভিতরের ক / খ / গ সেকশনের জন্য। একটা কথা আগেই বলে রাখি, যাতে পরে অবাক না হন: শাখা ধরে ধরে আলাদা মোট হিসাব (এই শাখা এই মাসে কত টাকা তুলল) অ্যাপে এখনো নাই — হিসাব হয় ক্লাস ধরে, নয়তো পুরা প্রতিষ্ঠান ধরে।

ক্লাস বানানোর সময় শাখা লিখতে ভুলে গেছি, এখন কী করব?

"শ্রেণী কার্যক্রম" পাতায় ঐ ক্লাসের কার্ডে "এডিট" চাপুন — অথবা ক্লাসের ভিতরে ঢুকে উপরের কার্ডের ডানপাশের পেন্সিলে চাপুন। "ক্লাস এডিট করুন" পাতা আসবে। "সেকশন/শাখার নাম" ঘরে শাখাটা লিখে "আপডেট" চাপুন। ছাত্র বা হাজিরার কিছুই মুছবে না, শুধু নামের পাশে শাখাটা যোগ হবে। প্রাতিষ্ঠানিক ক্লাসে এটা শুধু প্রধান শিক্ষক আর এডমিন পারেন — শ্রেণী শিক্ষক চাপলে লেখা আসবে "এই তথ্য পরিবর্তনের জন্য হাজিরা খাতা এডমিন অথবা প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করুন"।

ব্যক্তিগত আর প্রাতিষ্ঠানিক ক্লাসের পার্থক্য কী?

ব্যক্তিগত ক্লাস শুধু আপনার — আপনিই দেখেন, আর কেউ না। প্রাতিষ্ঠানিক ক্লাস প্রতিষ্ঠানের, তাই প্রতিষ্ঠানের অন্য শিক্ষকরাও দেখতে পারেন। প্রাতিষ্ঠানিক ক্লাস বানাতে আগে প্রতিষ্ঠানের প্রোফাইল লাগবে।

ক্লাস খুলতে নেট লাগবে?

ব্যক্তিগত ক্লাস নেট ছাড়াই খুলতে পারবেন, নেট এলে নিজে থেকেই সেভ হয়ে যাবে। প্রাতিষ্ঠানিক ক্লাসের জন্য নেট লাগে।

AI-কে জিজ্ঞেস করুন

এই পাতাটা নিয়ে AI অ্যাপকে সহজ বাংলায় বুঝিয়ে দিতে বলুন।

AI অ্যাপ ব্যবহার করা শিখুন

গুগল প্লে থেকে ফ্রি ডাউনলোড করুন

আরও টিউটোরিয়াল