ক্লাসের নোট রাখবেন কীভাবে
ক্লাস নিয়ে যা মনে রাখতে চান লিখে রাখুন — পরে যেকোনো সময় দেখতে পাবেন।
-
ক্লাসের কার্ডে "দেখুন" চাপুন।
-
"ক্লাসের নোটসমূহ" চাপুন।
-
প্লাস (+) চেপে নতুন নোট লিখুন, তারপর সেভ করুন।
সাধারণ প্রশ্ন
ক্লাসের নোটসমূহ দিয়ে আসলে কী হয়? এখানে কী লিখব?
এইটা ঐ ক্লাস নিয়ে আপনার নিজের খাতা। যেই কথাগুলা সাধারণত ডায়েরিতে বা কাগজে লিখে রাখেন, সেইগুলাই এখানে লিখবেন — যেমন "১২ তারিখের মধ্যে সিলেবাস শেষ করতে হবে", "রফিকের আব্বার সাথে কথা বলতে হবে", "আগামী সপ্তাহে ৩ অধ্যায় থেকে পরীক্ষা"। ক্লাস বদলালে নোটও বদলাবে, তাই কোন কথাটা কোন ক্লাসের সেইটা আর মনে রাখতে হয় না।
এই নোট কি অভিভাবক বা অন্য শিক্ষক দেখতে পাবেন?
অভিভাবক আর শিক্ষার্থী কোনোভাবেই দেখেন না — এইটা নিশ্চিত। তবে অন্য শিক্ষকের বেলায় নির্ভর করে ক্লাসটা কোথায়। প্রতিষ্ঠানের ক্লাস হলে ঐ প্রতিষ্ঠানের অন্য শিক্ষকরাও ঐ ক্লাসের নোট খুলে দেখতে পারেন — নোটটা ক্লাসের সাথে থাকে, আপনার সাথে না। আর নিজের ব্যক্তিগত ক্লাস (প্রতিষ্ঠান ছাড়া) হলে শুধু আপনিই দেখবেন। তাই প্রতিষ্ঠানের ক্লাসে এমন কিছু লিখবেন না যা সহকর্মীদের দেখলে সমস্যা।
অভিভাবককে কিছু জানাতে চাইলে কি এইখানে লিখব?
না, ওইটার জন্য ডিজিটাল ডায়েরি। ক্লাসের কার্ডে "দেখুন" চেপে ডিজিটাল ডায়েরিতে গিয়ে বার্তা পাঠাবেন — নোটিশ, বাড়ির কাজ, বেতন বা পরীক্ষার খবর, যেইটা দরকার।
AI-কে জিজ্ঞেস করুন
এই পাতাটা নিয়ে AI অ্যাপকে সহজ বাংলায় বুঝিয়ে দিতে বলুন।
কপি হয়েছে — এখন পেস্ট করুন
গুগল প্লে থেকে ফ্রি ডাউনলোড করুন
আরও টিউটোরিয়াল
- অ্যাপে ঢুকবেন কীভাবে ফোন নম্বর দিয়ে প্রথমবার অ্যাপে ঢোকা। ইমেইল বা পাসওয়ার্ড কিছু লাগবে না।
- এক আইডিতে ঢোকার আরেকটা রাস্তা যোগ করুন ফোন নম্বর দিয়ে খোলা আইডিতে জিমেইল যোগ করুন। আইডি একটাই থাকে, ভিতরের কিছুই বদলায় না।
- নিজের হাজিরা দেবেন কীভাবে শিক্ষক হিসেবে আপনি নিজেও প্রতিদিন হাজিরা দিতে পারেন — এক চাপেই হয়ে যায়।
- আমার বেতন দেখুন ও "বুঝে পেয়েছি" স্বাক্ষর করুন প্রতিষ্ঠান বেতন রেকর্ড করলে অ্যাপে খবর পাবেন। রশিদটা দেখে "বেতন বুঝে পেয়েছি" চেপে নিজের ডিজিটাল স্বাক্ষর রেখে দিন — দুই পক্ষের কাছেই প্রমাণ থাকবে।
- ক্লাস খুলবেন কীভাবে হাজিরা নেওয়ার আগে একবার ক্লাস খুলে নিতে হয়। একবারের কাজ।
- রশিদ-ফলাফলের লেখা সুন্দর করুন — ফন্ট আর আকার প্রিন্ট বা শেয়ার করা কাগজের লেখা দেখতে খারাপ লাগছে? এক জায়গায় ফন্ট বদলে দিলে রশিদ, ফলাফলের স্লিপ, প্রত্যয়ন পত্র — সব একসাথে বদলে যাবে।
- ছাত্র-ছাত্রী যোগ করবেন কীভাবে ক্লাসে ছাত্রদের নাম আর রোল একবার তুলে রাখুন। এরপর প্রতিদিন শুধু টিক দিলেই হবে।
- একবারে সবার নাম তুলবেন কীভাবে ৪০ জনের নাম একটা একটা করে লেখার দরকার নেই। তালিকা লিখে বা পেস্ট করে একবারে সবাইকে যোগ করুন — কম্পিউটার লাগবে না।