ছুটি ও বন্ধের দিন ঠিক করবেন কীভাবে

হালনাগাদ ৫ আগস্ট ২০২৬ · অ্যাপ ভার্সন 3.2.170

ঈদ, পরীক্ষার বিরতি বা বন্যার দিনে প্রতিষ্ঠান বন্ধ ছিল — সেটা একবার লিখে দিলে রিপোর্ট আর প্রিন্টে ঐ দিন "বন্ধ" লেখা আসবে, কেউ অনুপস্থিত হবে না।

  1. অ্যাপের প্রথম পাতাতেই "ছুটি ও বন্ধের দিন" নামে একটা ঘর আছে — নিচে ছোট করে লেখা থাকে "প্রতিষ্ঠান যেদিন বন্ধ থাকে — হাজিরার রিপোর্টে ঐ দিন বন্ধ লেখা আসবে"। ঐ ঘরটাতে চাপ দিন।

    অ্যাপের প্রথম পাতাতেই "ছুটি ও বন্ধের দিন" নামে একটা ঘর আছে — নিচে ছোট করে লেখা থাকে "প্রতিষ্ঠান যেদিন বন্ধ থাকে — হাজিরার রিপোর্টে ঐ দিন বন্ধ লেখা আসবে"। ঐ ঘরটাতে চাপ দিন।
  2. ঘরটা প্রথম পাতায় না পেলে অ্যাপ পুরানো — তখন উপরে বাম পাশের তিন দাগের মেনু → "সেটিংস" → নিচের দিকে "ছুটি ও বন্ধের দিন"। দুইটা রাস্তাই একই পাতায় নিয়ে যায়, সেটিংসেরটা এখনো আছে।

    ঘরটা প্রথম পাতায় না পেলে অ্যাপ পুরানো — তখন উপরে বাম পাশের তিন দাগের মেনু → "সেটিংস" → নিচের দিকে "ছুটি ও বন্ধের দিন"। দুইটা রাস্তাই একই পাতায় নিয়ে যায়, সেটিংসেরটা এখনো আছে।
  3. পাতাটা খুললে ডান পাশে উপরে একটা "?" চিহ্ন আছে — ওখানে চাপ দিলে এই পাতাটা কী কাজে লাগে, সংক্ষেপে লেখা পাবেন। ইন্টারনেট ছাড়াও পড়া যায়।

    প্রতিষ্ঠানের ক্লাসের বেলায় শুধু প্রধান শিক্ষক বা এডমিন বন্ধের দিন যোগ করতে পারেন। বাকি শিক্ষকরা শুধু দেখতে পারেন। আপনি যদি নিজের ব্যক্তিগত ক্লাস চালান, তাহলে ঐ ছুটিগুলো আপনার নিজের ক্লাসের জন্যই।

  4. "ছুটি যোগ করুন"-এ চাপ দিন।

    "ছুটি যোগ করুন"-এ চাপ দিন।
  5. "শুরু" আর "শেষ" — দুইটা তারিখ বাছুন। এক দিনের ছুটি হলে দুই জায়গায় একই তারিখ দিন। টানা কয়েক দিন বন্ধ থাকলে শুরুর দিন আর শেষ দিন দিয়ে দিলেই মাঝের সব দিন বন্ধ হয়ে যাবে — প্রতিটা দিন আলাদা করে বসাতে হবে না। একবারে ৬০ দিন পর্যন্ত যায়, তাই পুরা একটা পরীক্ষার বিরতি বা দুই সাময়িকের মাঝের লম্বা বন্ধটাও এক এন্ট্রিতেই হয়ে যায়। নিচে অ্যাপ নিজেই লিখে দেখাবে কত দিন ধরা হলো।

    "শুরু" আর "শেষ" — দুইটা তারিখ বাছুন। এক দিনের ছুটি হলে দুই জায়গায় একই তারিখ দিন। টানা কয়েক দিন বন্ধ থাকলে শুরুর দিন আর শেষ দিন দিয়ে দিলেই মাঝের সব দিন বন্ধ হয়ে যাবে — প্রতিটা দিন আলাদা করে বসাতে হবে না। একবারে ৬০ দিন পর্যন্ত যায়, তাই পুরা একটা পরীক্ষার বিরতি বা দুই সাময়িকের মাঝের লম্বা বন্ধটাও এক এন্ট্রিতেই হয়ে যায়। নিচে অ্যাপ নিজেই লিখে দেখাবে কত দিন ধরা হলো।
  6. চাইলে "কারণ" লিখে দিন — যেমন ঈদুল আযহা, পরীক্ষার বিরতি, বন্যা। এটা ইচ্ছা হলে, না লিখলেও চলবে। তবে লিখে দিলে রিপোর্টে ঐ দিনের পাশে কারণটাও দেখা যায়, তাই পরে আর মনে করতে হয় না।

    চাইলে "কারণ" লিখে দিন — যেমন ঈদুল আযহা, পরীক্ষার বিরতি, বন্যা। এটা ইচ্ছা হলে, না লিখলেও চলবে। তবে লিখে দিলে রিপোর্টে ঐ দিনের পাশে কারণটাও দেখা যায়, তাই পরে আর মনে করতে হয় না।
  7. "সংরক্ষণ করুন" চাপুন। নিচে "সংরক্ষণ হয়েছে" লেখা আসবে আর দিনটা "বন্ধের তারিখ" তালিকায় যোগ হয়ে যাবে।

    "সংরক্ষণ করুন" চাপুন। নিচে "সংরক্ষণ হয়েছে" লেখা আসবে আর দিনটা "বন্ধের তারিখ" তালিকায় যোগ হয়ে যাবে।
  8. সপ্তাহে যে দিনটা কখনোই ক্লাস হয় না (যেমন শুক্রবার), সেটা আলাদা করে প্রতিদিন লিখতে হবে না। এই পাতারই উপরে "সাপ্তাহিক ছুটি" ঘরে দিনগুলোর নাম আছে — ঐ দিনটাতে একবার চাপ দিয়ে দিন, সারা বছরের জন্য হয়ে যাবে। একাধিক দিনও দেওয়া যায় (যেমন শুক্র ও শনি)।

  9. অনেকগুলো ছুটি একসাথে বসাতে চাইলে দুইটা সহজ রাস্তা আছে — "সরকারি ছুটির তালিকা দেখুন" থেকে টিক দিয়ে নেওয়া, অথবা "গত বছরের ছুটিগুলো কপি করুন"। যেগুলোতে আপনার প্রতিষ্ঠান আসলেই বন্ধ থাকে, শুধু সেগুলোতেই টিক দিবেন।

    ঈদ, আশুরা, শবে বরাত — এসবের তারিখ চাঁদ দেখার পর ঠিক হয়, তাই সরকারি তালিকায় ওগুলো দেওয়া থাকে না। ঐ দিনগুলো আপনাকে হাতে যোগ করতে হবে। গত বছরেরটা কপি করলেও ঐ তারিখগুলো এই বছরে সরে যায় — কপি করার পর একবার দেখে ঠিক করে নিবেন।

  10. কাজ হয়েছে কিনা দেখতে ক্লাসের "উপস্থিতির রিপোর্ট" খুলুন। বন্ধের দিনগুলোতে এখন "বন্ধ" লেখা দেখাবে, কেউ অনুপস্থিত হিসাবে গণনা হবে না। প্রিন্ট বা ফাইলেও একই রকম আসবে।

সাধারণ প্রশ্ন

বন্ধ দিলে আগের হাজিরাগুলো কি মুছে যাবে?

না। বন্ধ দেওয়া বা বাদ দেওয়া — কোনোটাতেই কারো হাজিরা যোগ হয় না, মুছেও যায় না। শুধু রিপোর্টে ঐ দিনটা কীভাবে দেখাবে সেটা বদলায়। ভুল হলে "বাদ দিন" চেপে দিলে দিনটা আবার সাধারণ দিন হয়ে যাবে।

বন্ধের দিনে যদি ক্লাস হয়েই যায়?

তাহলেও হাজিরা নিতে পারবেন। অ্যাপ ঐ দিন উপরে "এই দিন প্রতিষ্ঠান বন্ধ" লেখা দেখাবে, কিন্তু আটকাবে না। ক্লাস হয়ে থাকলে স্বাভাবিকভাবেই হাজিরা নিয়ে নিন।

আমি শিক্ষক, কিন্তু "ছুটি যোগ করুন" বোতামটা পাচ্ছি না।

প্রতিষ্ঠানের ছুটি শুধু প্রধান শিক্ষক বা এডমিন যোগ করতে পারেন — এটা যাতে একেকজন একেক রকম ছুটি বসিয়ে রিপোর্ট এলোমেলো না হয়ে যায়। আপনি তালিকাটা দেখতে পারবেন। ছুটি যোগ করাতে হলে প্রধান শিক্ষককে বলুন।

"ছুটি ও বন্ধের দিন" ঘরটাই কোথাও দেখতে পাচ্ছি না।

প্রথমে অ্যাপের প্রথম পাতায় দেখুন — নতুন ভার্সনে ঘরটা ওখানেই থাকে। না থাকলে মেনু → সেটিংস → নিচের দিকে দেখুন। দুই জায়গার কোনোটাতেই না পেলে অ্যাপটা পুরানো, আপডেট করে নিলে চলে আসবে। অ্যাপে কোনো সমস্যা হয়নি।

একবারে অনেক দিন ছুটি দিতে গেলে বাধা দিচ্ছে।

এক এন্ট্রিতে ৬০ দিন পর্যন্ত যায়। এর চেয়ে লম্বা বন্ধ হলে দুই ভাগে যোগ করুন — প্রথম ৬০ দিন এক এন্ট্রিতে, বাকিটা আরেক এন্ট্রিতে। বাধা দিলে অ্যাপ নিজেই কত দিন পর্যন্ত যাবে লিখে দেখায়।

প্রতিষ্ঠানের কার্য দিবস — যেমন ১ম সাময়িক থেকে ২য় সাময়িক পর্যন্ত — এখানে লিখে রাখা যায়?

এই পাতাটা বন্ধের দিনের জন্য, খোলা দিনের জন্য না — কোন দিনগুলা বন্ধ সেটা লিখলে বাকি সব দিন এমনিতেই কার্য দিবস। তাই দুই সাময়িকের মাঝের বন্ধটা এখানে "শুরু – শেষ" দিয়ে একবার বসিয়ে দিন, কারণে লিখে দিন "১ম সাময়িকের পরের বন্ধ" — রিপোর্ট আর প্রিন্টে ঐ কথাটাই দেখা যাবে। আর ঐ পুরা সময়ের হাজিরার হিসাব দেখতে চাইলে ক্লাসের "উপস্থিতির রিপোর্ট" খুলে "শুরুর তারিখ" আর "শেষের তারিখ" নিজে বসিয়ে দিন — যেকোনো সময়ের রিপোর্ট বের হবে। টার্মের নাম আলাদা করে সেভ করে রাখার ব্যবস্থা এখনো নেই, তারিখ দুইটা প্রতিবার বসাতে হয়।

AI-কে জিজ্ঞেস করুন

এই পাতাটা নিয়ে AI অ্যাপকে সহজ বাংলায় বুঝিয়ে দিতে বলুন।

AI অ্যাপ ব্যবহার করা শিখুন

গুগল প্লে থেকে ফ্রি ডাউনলোড করুন

আরও টিউটোরিয়াল