পরিচালনা কমিটির তালিকা রাখবেন কীভাবে

হালনাগাদ ১ সেপ্টেম্বর ২০২৬

কমিটির নাম্বারগুলা সাধারণত প্রধান শিক্ষকের ফোনে ছড়ানো থাকে, আর একটা কাগজে লেখা থাকে অফিসে। জরুরি মিটিং ডাকতে গেলে ওই কাগজটাই খুঁজে পাওয়া যায় না, আর নতুন কেউ দায়িত্ব নিলে তালিকাটা তার কাছে থাকে না। এখন তালিকাটা প্রতিষ্ঠানের সাথেই থাকে — ফোন হারালেও থাকে।

সভাপতি, সম্পাদক ও সদস্যদের নাম, পদবী আর মোবাইল নম্বর অ্যাপেই এক জায়গায় — ক্রম অনুযায়ী সাজানো, আর এক চাপে প্রতিষ্ঠানের প্যাডে প্রিন্ট।

  1. নিচের "প্রতিষ্ঠান" ট্যাবে যান, তারপর "সম্পূর্ণ প্রতিষ্ঠান ড্যাশবোর্ড" চাপুন।

  2. একটু নিচে নামলে "পরিচালনা কমিটি" ঘরটা পাবেন। পাশে "তালিকা দেখুন" লেখা আছে — ওইটা চাপুন।

  3. প্রথমবার তালিকাটা খালি থাকবে — লেখা থাকবে "এখনো কারো নাম যোগ করা হয় নাই"। "নতুন সদস্য যোগ করুন" চেপে শুরু করুন।

  4. চারটা ঘর — নাম, পদবী, মোবাইল নম্বর আর ক্রম। শুধু নামটা দিতেই হবে, বাকিগুলা ইচ্ছা হলে।

    নাম না দিলে সংরক্ষণ হবে না, "নাম লিখতে হবে" লেখা আসবে। বাকি ঘরগুলা খালি রাখলেও চলবে, তবে মোবাইল নম্বরটা দিয়ে রাখলে পরে খুঁজতে হয় না — এইটার জন্যই তালিকাটা।

  5. পদবীর ঘরে যা লিখবেন সেটাই তালিকায় দেখাবে — সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য, কোষাধ্যক্ষ, যা আপনার প্রতিষ্ঠানে চলে। কোনো বাঁধা তালিকা নাই।

  6. "ক্রম" ঘরটা ঠিক করে কে তালিকায় আগে থাকবে। সভাপতিকে ১, সাধারণ সম্পাদককে ২, এভাবে দিন। না দিলে যে যেভাবে যোগ হয়েছে সেভাবেই থাকবে।

  7. "সংরক্ষণ করুন" চাপলে নামটা তালিকায় বসে যাবে। ভুল হলে ওই নামের উপর চাপ দিয়ে ঠিক করে নিতে পারবেন, আর "মুছে ফেলুন" দিয়ে বাদও দেওয়া যাবে।

  8. তালিকায় অন্তত একটা নাম বসলে নিচে "তালিকা প্রিন্ট করুন (PDF)" বোতামটা দেখা যাবে। চাপলে প্রতিষ্ঠানের প্যাডেই একটা PDF তৈরি হবে — ক্রম, নাম, পদবী আর মোবাইল নম্বর, চার ঘরের ছক।

    তালিকা একদম খালি থাকলে বোতামটা দেখা যায় না — ইচ্ছা করেই, কারণ খালি একটা কাগজ প্রিন্ট করে লাভ নাই। একটা নাম যোগ করলেই চলে আসবে।

  9. প্রিন্টের কাগজে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা আর লোগো উপরে বসবে — শিক্ষকের নিজের নাম না। ছাপার আগে চাইলে সেটিংসের প্যাড অপশন থেকে লোগো বা ঠিকানা বন্ধ রাখতে পারেন।

সাধারণ প্রশ্ন

কমিটির তালিকা কে বদলাতে পারবেন?

শুধু এডমিন বা প্রধান শিক্ষক। বাকি শিক্ষকরা তালিকাটা দেখতে পাবেন, কিন্তু নাম যোগ, বদল বা মুছতে পারবেন না। কমিটি প্রতিষ্ঠানের বিষয়, তাই এইটা ইচ্ছা করেই সীমিত রাখা হয়েছে।

কমিটির সদস্যরা কি অ্যাপে ঢুকতে পারবেন?

না। এইটা শুধু একটা তালিকা — নাম, পদবী আর নম্বর লিখে রাখার জায়গা। কমিটির কেউ অ্যাপে ঢুকতে চাইলে তাঁকে আলাদাভাবে শিক্ষক বা এডমিন হিসেবে যোগ করতে হবে, সেটা ভিন্ন কাজ।

তালিকাটা কি প্রিন্ট করা যায়?

জি, যায়। তালিকার নিচে "তালিকা প্রিন্ট করুন (PDF)" বোতামটা আছে — চাপলেই প্রতিষ্ঠানের প্যাডে একটা PDF হয়ে যায়, ক্রম-নাম-পদবী-মোবাইল এই চার ঘরে। ওখান থেকে প্রিন্ট দিতে পারেন, WhatsApp-এ পাঠাতে পারেন, বা ফোনে রেখে দিতে পারেন।

প্রিন্ট কি শুধু এডমিন দিতে পারবেন?

না, যেকোনো শিক্ষক পারবেন। বদলানোটা শুধু এডমিন বা প্রধান শিক্ষকের কাজ, কিন্তু দেখা আর প্রিন্ট করা সবার জন্য খোলা — কারণ সভাপতির নম্বর লাগলে একজন শিক্ষককে প্রধান শিক্ষকের কাছে দৌড়াতে হবে, এইটা এড়ানোর জন্যই তালিকাটা।

ফোন বদলালে বা অ্যাপ মুছে ফেললে তালিকাটা কি থাকবে?

জি, থাকবে। তালিকাটা আপনার ফোনে না, প্রতিষ্ঠানের হিসাবে জমা থাকে। নতুন ফোনে লগইন করলেই আবার দেখতে পাবেন।

AI-কে জিজ্ঞেস করুন

এই পাতাটা নিয়ে AI অ্যাপকে সহজ বাংলায় বুঝিয়ে দিতে বলুন।

AI অ্যাপ ব্যবহার করা শিখুন

গুগল প্লে থেকে ফ্রি ডাউনলোড করুন

আরও টিউটোরিয়াল