ভুল হাজিরা ঠিক করবেন কীভাবে

হালনাগাদ ৮ আগস্ট ২০২৬ · অ্যাপ ভার্সন 3.2.158

আগের কোনো দিনের হাজিরা ভুল হয়ে গেলে সেটা এখান থেকে ঠিক করে নিন।

  1. ক্লাসের কার্ডে "দেখুন" চাপুন।

    ক্লাসের দেখুন বাটন
  2. "উপস্থিতির তথ্য পরিবর্তন" চাপুন।

    উপস্থিতির তথ্য পরিবর্তন চিহ্নিত
  3. যে দিনের হাজিরা ভুল, সেই তারিখটা বেছে নিয়ে ছাত্রের টিক ঠিক করে সেভ করুন।

    হাজিরা সংশোধনের পাতা

    প্রাতিষ্ঠানিক ক্লাসে এটা শুধু প্রতিষ্ঠানের এডমিন করতে পারেন। নিজের ব্যক্তিগত ক্লাসে আপনি সবসময়ই পারবেন।

  4. একজনের হাজিরাটা একেবারে তুলে দিতে চাইলে ঐ ছাত্রের ঘরে চাপ দিন, তারপর নিচের লাল "মুছে ফেলুন" চাপুন। একটা সতর্কতার বাক্স আসবে যাতে ছাত্রের নাম আর তারিখটা লেখা থাকবে — মিলিয়ে নিয়ে আবার "মুছে ফেলুন" চাপুন। ঘরটা খালি (--) হয়ে যাবে আর উপরের মোট উপস্থিতির সংখ্যাও কমে যাবে।

    যে ঘরে এখনো কোনো হাজিরা নেই, সেটায় চাপ দিলে "মুছে ফেলুন" দেখাবেই না — মোছার মতো কিছু নেই বলে। ওখানে শুধু উপস্থিত/অনুপস্থিত বসাতে পারবেন।

  5. ভুল তারিখে পুরো ক্লাসের হাজিরা নিয়ে ফেললে একজন একজন করে মুছবেন না। টেবিলের একদম উপরে তারিখের ঘরটায় (যেমন "৬/৮ বৃহস্পতি দুপুর ১২:৫৫") চাপ দিন — ঐ দিনের পুরো হাজিরা একসাথে মুছে ফেলার সতর্কতা আসবে। "মুছে ফেলুন" চাপলেই ঐ দিনটা খালি হয়ে যাবে, তারপর ঠিক তারিখে নতুন করে হাজিরা নিন।

    এটা ৩.২.১৯৫ থেকে আছে আর এখন সবার অ্যাপেই চলে গেছে। তারিখের ঘরে চাপ দিলে কিছু না হলে বুঝবেন অ্যাপটা পুরানো — Play Store এ গিয়ে একবার আপডেট করে নিন; ততক্ষণ একজন একজন করে মোছা ছাড়া উপায় নেই।

সাধারণ প্রশ্ন

ভুল তারিখে হাজিরা নিয়ে ফেলেছি, এখন ডিলিট অপশন খুঁজে পাচ্ছি না।

দুই জায়গায় আছে, আর দুইটা দুই কাজের। একজনের ভুল হলে ঐ ছাত্রের ঘরে চাপ দিন — নিচে লাল "মুছে ফেলুন" আছে। আর পুরো দিনটাই ভুল তারিখে চলে গেলে টেবিলের সবচেয়ে উপরের তারিখের ঘরটায় চাপ দিন, ওখান থেকে ঐ দিনের সবটা একসাথে মুছে যায়। খেয়াল রাখবেন, একই দিনে দুইবার হাজিরা নিলে দুইটা আলাদা কলাম হয় (সময় আলাদা থাকে) — আপনি যেটার উপর চাপ দিবেন শুধু সেটাই মুছবে।

মুছে ফেললে কি পরে ফিরিয়ে আনা যাবে?

না, মোছা হাজিরা ফিরে আসে না। তবে ভয়ের কিছু নেই — হাজিরা আবার নিয়ে নিলেই হবে। মোছার আগে সতর্কতার বাক্সে ছাত্রের নাম আর তারিখটা লেখা থাকে, ওটা একবার পড়ে নিন। ভুল করে চাপ দিলে "বাদ" চেপে বেরিয়ে আসতে পারবেন।

হাজিরার তারিখ বদলানো যায় না? মুছে আবার নিতে হবে কেন?

হাজিরার তারিখ সরাসরি বদলানোর ব্যবস্থা নেই। কারণ প্রতিটা হাজিরা যে দিনে নেওয়া হয়েছে সেই দিনের সাথেই বাঁধা থাকে — রিপোর্ট, শতকরা হার, অভিভাবকের কাছে যাওয়া তথ্য সবই ওই তারিখ ধরে হিসাব হয়। তাই ভুল দিনটা মুছে ঠিক দিনে আবার নেওয়াই একমাত্র নিরাপদ পথ, আর সেটা তারিখের ঘরে এক চাপেই হয়ে যায়।

ছাত্রের প্রোফাইলের ভিতরেও "উপস্থিতি ঠিক করা" আছে — ওখানে "মুছে ফেলুন" পাচ্ছি না কেন?

ওটা আলাদা একটা পাতা, আর ওখানে মোছার ব্যবস্থা নেই — ইচ্ছা করেই নেই। ছাত্রের প্রোফাইলের ভিতরের পাতাটা দিয়ে শুধু উপস্থিত/অনুপস্থিত বদলানো যায়, ঘরে চাপ দিলে নিচে বাক্স আসে আর "পরিবর্তন" চাপতে হয়। কিছু মুছতে চাইলে উপরের ধাপগুলোর পথে যান — ক্লাসের কার্ডে "দেখুন" → "উপস্থিতির তথ্য পরিবর্তন"। এই এক জায়গা থেকেই একজনের হাজিরা বা পুরো দিনের হাজিরা মোছা যায়।

AI-কে জিজ্ঞেস করুন

এই পাতাটা নিয়ে AI অ্যাপকে সহজ বাংলায় বুঝিয়ে দিতে বলুন।

AI অ্যাপ ব্যবহার করা শিখুন

গুগল প্লে থেকে ফ্রি ডাউনলোড করুন

আরও টিউটোরিয়াল