এক ক্লাস থেকে আরেক ক্লাসে ছাত্র সরানো — কপি নয়, সরান
ছাত্র উপরের ক্লাসে উঠেছে বা সেকশন বদলেছে। "অন্য ক্লাসে সরান" দিয়ে সরালে তার হাজিরা, বেতনের হিসাব আর অভিভাবকের সংযোগ সবই সাথে যায়। "কপি" দিয়ে করলে যায় না — পার্থক্যটা এখানে।
-
প্রথমে সবচেয়ে জরুরি কথাটা। ছাত্রকে অন্য ক্লাসে নেওয়ার দুইটা আলাদা জিনিস আছে, আর দুইটার ফল সম্পূর্ণ আলাদা। "অন্য ক্লাস থেকে শিক্ষার্থী কপি করুন" শুধু নামটা নতুন ক্লাসে বসায় — নতুন একজন ছাত্র তৈরি হয়, তার আগের কিছুই সাথে যায় না। "অন্য ক্লাসে সরান" ওই একই ছাত্রকেই নতুন ক্লাসে নিয়ে যায়, সব হিসাবসহ। উপরের ক্লাসে ওঠানোর জন্য আপনার "সরান" দরকার।
এতদিন অ্যাপে শুধু "কপি" ছিল, তাই অনেকেই কপি দিয়েই ছাত্র সরাতেন — আর তখন ওই ছাত্রের আগের হাজিরা, জমা দেওয়া বেতন আর অভিভাবকের সংযোগ পুরানো ক্লাসেই থেকে যেত, নতুন ক্লাসে কিছুই আসত না। কিছুই মুছে যায়নি, শুধু নতুন ছাত্রের সাথে জোড়া লাগেনি। ৩.২.১৭৬ ভার্সন থেকে "অন্য ক্লাসে সরান" যোগ হয়েছে — এখন থেকে সরানোর কাজে এটাই ব্যবহার করবেন। 🙏
-
ক্লাসের কার্ডে "দেখুন" চাপুন, তারপর "শিক্ষার্থীদের প্রোফাইল"।
-
যে ছাত্রকে সরাবেন তার নামের ডান পাশে "এডিট" চাপুন। "প্রোফাইল" নয় — "এডিট"।
-
খোলা পাতাটা একদম নিচ পর্যন্ত টেনে নামান। "ডিলিট / আর্কাইভ / আপডেট" বোতাম তিনটার ঠিক উপরে একটা লম্বা ঘর পাবেন — "অন্য ক্লাসে সরান"। ওটাতে চাপ দিন।
-
"কোন ক্লাসে সরাবেন?" লেখা একটা তালিকা আসবে। যে ক্লাসে নিতে চান সেটা বেছে নিন। উপরে সার্চের ঘর আছে, ক্লাস বেশি হলে নাম লিখে খুঁজে নিতে পারেন।
তালিকায় আপনার সব ক্লাস নাও দেখতে পারেন, আর এটা ঠিক আছে। ব্যক্তিগত ক্লাসের ছাত্রকে ব্যক্তিগত ক্লাসেই সরানো যায়, আর প্রতিষ্ঠানের ছাত্রকে ওই একই প্রতিষ্ঠানের ক্লাসে। ব্যক্তিগত আর প্রতিষ্ঠানের মাঝখানে সরানো যায় না — ওই দুইটা আলাদা জায়গায় জমা থাকে, তাই সরালে হিসাবগুলো সাথে যেত না। ওই ক্ষেত্রে কপি করতে হবে।
-
"শিক্ষার্থীকে সরাবেন?" লেখা একটা বাক্স আসবে — ছাত্রের নাম আর নতুন ক্লাসের নাম লেখা থাকবে। মিলিয়ে দেখে "সরান" চাপুন। ভুল হলে "বাদ" চাপুন, কিছুই হবে না।
-
নিচে "… ক্লাসে সরানো হয়েছে" দেখলেই কাজ শেষ। ছাত্রের নাম পুরানো ক্লাসের তালিকা থেকে চলে যাবে আর নতুন ক্লাসে দেখা যাবে। দুই জায়গায় থাকবে না — এটাই কপির সাথে পার্থক্য।
-
একবারে একজন ছাত্র সরে। পুরা ক্লাস উপরে ওঠাতে চাইলে প্রত্যেকের জন্য আলাদা করে এই কাজটা করতে হবে।
-
শেষে মিলিয়ে নিন — নতুন ক্লাসের হাজিরার তালিকায় নামটা আছে কিনা, আর ওই ছাত্রের বেতনের হিসাবে আগের জমা টাকাগুলো আগের মতোই দেখাচ্ছে কিনা। অ্যাপ একবার বন্ধ করে খুলে দেখলে আরও নিশ্চিত হবেন।
সাধারণ প্রশ্ন
সরানোর পর আগের ক্লাসের হাজিরাগুলো কি নতুন ক্লাসে চলে আসবে?
না, আর এটাই ঠিক। ওই দিনগুলোতে ছাত্র সত্যিই আগের ক্লাসেই ছিল, তাই ওই হাজিরা আগের ক্লাসেই লেখা থাকে। কিন্তু হারায় না — ছাত্রের নিজের হিসাবের সাথেই থাকে, তাই তার রিপোর্টে আগের সব দেখতে পাবেন। নতুন ক্লাসে নতুন দিন থেকে হাজিরা শুরু হবে।
বেতনের জমা দেওয়া টাকা আর বকেয়া কি ঠিক থাকবে?
হ্যাঁ। জমা দেওয়া টাকা ছাত্রের সাথেই যায়, তাই আবার নতুন করে বসাতে হবে না। শুধু মনে রাখবেন, নতুন ক্লাসের ফি-এর নিয়ম আলাদা হলে নতুন মাস থেকে সেই নিয়মেই হিসাব হবে।
অভিভাবক কি আবার নতুন করে যুক্ত করতে হবে?
না। ছাত্র সরালে তার অভিভাবকের সংযোগও নতুন ক্লাসের সাথে ঠিক হয়ে যায় — অভিভাবককে আবার অনুরোধ পাঠাতে হয় না, তাকে আবার কিছু চাপতেও হয় না। আগে কপি দিয়ে সরালে এটাই সবচেয়ে বেশি ভোগাত।
আগে যাদের কপি দিয়ে সরিয়েছি, তাদের কী হবে?
তাদের কিছুই মুছে যায়নি — আগের হাজিরা, বেতন সবই পুরানো ক্লাসের নামের সাথে জমা আছে। শুধু নতুন নামটার সাথে জোড়া লাগেনি। পুরানো ক্লাসটা ডিলিট করবেন না, আর্কাইভ করে রাখুন — তাহলে হিসাব দরকার হলে যেকোনো দিন দেখতে পাবেন। পুরানো তথ্য নতুন নামের সাথে জোড়া লাগানোর ব্যবস্থা নিয়ে কাজ চলছে।
তালিকায় যে ক্লাসে নিতে চাই সেটা দেখাচ্ছে না কেন?
দুইটা কারণ হতে পারে। এক, ওটা অন্য ধরনের ক্লাস — ব্যক্তিগত আর প্রতিষ্ঠানের মাঝখানে সরানো যায় না। দুই, ক্লাসটা নতুন বানিয়েছেন আর অ্যাপ এখনো নতুন তালিকা পায়নি — অ্যাপটা একবার বন্ধ করে আবার খুলুন, তারপর দেখুন।
রোল নম্বর নিয়ে ঝামেলা হলে কী করব?
এক ক্লাসে একই রোল দুইজনের হতে পারে না। যে রোলটা নতুন ক্লাসে আগে থেকেই আছে, সেই রোলের ছাত্রকে সরাতে গেলে অ্যাপ থামিয়ে দেবে আর একটা খালি রোল নম্বর বলে দেবে। "এডিট"-এ গিয়ে ছাত্রের রোল বদলে নিয়ে আবার সরান।
AI-কে জিজ্ঞেস করুন
এই পাতাটা নিয়ে AI অ্যাপকে সহজ বাংলায় বুঝিয়ে দিতে বলুন।
কপি হয়েছে — এখন পেস্ট করুন
গুগল প্লে থেকে ফ্রি ডাউনলোড করুন
আরও টিউটোরিয়াল
- অ্যাপে ঢুকবেন কীভাবে ফোন নম্বর দিয়ে প্রথমবার অ্যাপে ঢোকা। ইমেইল বা পাসওয়ার্ড কিছু লাগবে না।
- নিজের হাজিরা দেবেন কীভাবে শিক্ষক হিসেবে আপনি নিজেও প্রতিদিন হাজিরা দিতে পারেন — এক চাপেই হয়ে যায়।
- আমার বেতন দেখুন ও "বুঝে পেয়েছি" স্বাক্ষর করুন প্রতিষ্ঠান বেতন রেকর্ড করলে অ্যাপে খবর পাবেন। রশিদটা দেখে "বেতন বুঝে পেয়েছি" চেপে নিজের ডিজিটাল স্বাক্ষর রেখে দিন — দুই পক্ষের কাছেই প্রমাণ থাকবে।
- ক্লাস খুলবেন কীভাবে হাজিরা নেওয়ার আগে একবার ক্লাস খুলে নিতে হয়। একবারের কাজ।
- রশিদ-ফলাফলের লেখা সুন্দর করুন — ফন্ট আর আকার প্রিন্ট বা শেয়ার করা কাগজের লেখা দেখতে খারাপ লাগছে? এক জায়গায় ফন্ট বদলে দিলে রশিদ, ফলাফলের স্লিপ, প্রত্যয়ন পত্র — সব একসাথে বদলে যাবে।
- ছাত্র-ছাত্রী যোগ করবেন কীভাবে ক্লাসে ছাত্রদের নাম আর রোল একবার তুলে রাখুন। এরপর প্রতিদিন শুধু টিক দিলেই হবে।
- একবারে সবার নাম তুলবেন কীভাবে ৪০ জনের নাম একটা একটা করে লেখার দরকার নেই। তালিকা লিখে বা পেস্ট করে একবারে সবাইকে যোগ করুন — কম্পিউটার লাগবে না।
- হাজিরা নেবেন কীভাবে প্রতিদিনের হাজিরা নিতে এক মিনিটও লাগে না। ছবি দেখে দেখে করুন।