প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি ছাপাবেন কীভাবে

৮ আগস্ট ২০২৬ · অ্যাপ ভার্সন 3.2.178

ছুটি, পরীক্ষা, ভর্তি বা সভার বিজ্ঞপ্তি — প্রতিষ্ঠানের নাম-লোগোসহ এক পাতায় ছেপে নিন। রেডিমেড লেখা দেওয়া আছে, শুধু তারিখগুলো বসাবেন।

  1. হোম স্ক্রিনে যেকোনো একটা ক্লাসের কার্ডে "দেখুন" চাপুন। বিজ্ঞপ্তি ক্লাসের ভিতরে আছে।

    ক্লাসের তালিকা

    প্রতিষ্ঠানের নাম-লোগো উপরে বসাতে চাইলে প্রাতিষ্ঠানিক ক্লাস থেকে ঢুকুন। ব্যক্তিগত ক্লাস থেকে ঢুকলে উপরের অংশটা ফাঁকা আসবে, কারণ ঐ ক্লাসের সাথে কোনো প্রতিষ্ঠান যুক্ত নেই।

  2. নিচে নেমে "বিজ্ঞপ্তি" চাপুন।

    ক্লাসের ভিতরের অপশনগুলো
  3. উপরে যেটা দেখছেন সেটাই কাগজে ছাপা হবে — প্রতিষ্ঠানের নাম, বিজ্ঞপ্তি নম্বর, তারিখ, আর নিচে স্বাক্ষরের জায়গা। নিচে যা যা বদলাবেন, উপরের কাগজটা সাথে সাথে বদলে যাবে।

    উপরে বিজ্ঞপ্তির লাইভ প্রিভিউ
  4. "কোন ধরনের বিজ্ঞপ্তি লিখবেন?" — এখান থেকে ছুটি, পরীক্ষা, ভর্তি বা সভা চাপলে ঐ ধরনের পুরো লেখাটা নিজে থেকে বসে যায়। তারপর শুধু "…" জায়গাগুলোয় তারিখ আর নাম বসাবেন।

    ছুটির বিজ্ঞপ্তির রেডিমেড লেখা বসে গেছে

    একটা ধরন চাপলে আগে যা লেখা ছিল সেটা মুছে গিয়ে নতুন লেখা বসে। তাই নিজে অনেকক্ষণ ধরে কিছু লিখে ফেলার পর আর ধরন চাপবেন না।

  5. নিজের মতো করে লেখা সাজিয়ে "নতুন ধরন হিসেবে সেভ করুন" চাপলে ওটা আপনার নিজের একটা ধরন হয়ে যাবে — পরের বার এক চাপেই ঐ লেখা ফিরে পাবেন।

    নতুন ধরন হিসেবে সেভ করার বাটন
  6. "মূল লেখা" ঘরে নিজের কথা লিখুন। লেখার ভিতরে {প্রতিষ্ঠান} লিখে দিলে ওখানে প্রতিষ্ঠানের নামটা নিজে থেকে বসে যাবে — প্রতিবার হাতে লিখতে হবে না।

    মূল লেখার ঘর
  7. নিচে স্বাক্ষরের উপরে কার নাম বসবে সেটা লিখুন, আর নিচের পদবী বেছে নিন — মোহতামিম, অধ্যক্ষ, সুপার, প্রধান শিক্ষক। চাইলে নিজের পদবীও লিখতে পারেন।

    স্বাক্ষরের নাম ও পদবী
  8. প্রতিষ্ঠানের ছাপানো প্যাডে ছাপবেন? তাহলে "প্রতিষ্ঠানের প্যাডে ছাপবো" চালু করুন — উপরের নাম-লোগো বাদ যাবে, ঐ জায়গাটা ফাঁকা থাকবে যাতে প্যাডের ছাপার উপর না পড়ে। একইভাবে "স্বাক্ষর ফাঁকা রাখবে" চালু করলে সেভ করা সইয়ের ছবি বাদ যাবে, কাগজে নিজে সই করতে পারবেন।

    প্যাডে ছাপার সুইচ
  9. সব ঠিক থাকলে নিচের "বিজ্ঞপ্তি তৈরি করুন" চাপুন। PDF তৈরি হয়ে যাবে — প্রিন্ট করুন, বা হোয়াটসঅ্যাপে অভিভাবকদের পাঠিয়ে দিন।

AI-কে জিজ্ঞেস করুন

এই পাতাটা নিয়ে AI অ্যাপকে সহজ বাংলায় বুঝিয়ে দিতে বলুন।

AI অ্যাপ ব্যবহার করা শিখুন

গুগল প্লে থেকে ফ্রি ডাউনলোড করুন

আরও টিউটোরিয়াল