রুটিনের পাঁচটা ঘর — কোনটা কীসের জন্য

হালনাগাদ ২ আগস্ট ২০২৬ · অ্যাপ ভার্সন 3.2.162

ক্লাস, পরীক্ষা, প্রশাসনিক, ব্যক্তিগত আর প্রতিষ্ঠানের রুটিন — কোনটা শুধু আপনার, আর কোনটা অন্যরাও দেখে।

  1. রুটিন ট্যাবে ঢুকলে পাঁচটা ঘর দেখবেন। সবচেয়ে জরুরি কথাটা আগে — উপরের চারটা ঘর আসলে আলাদা চারটা জিনিস না। ওগুলা আপনার নিজের রুটিনের চারটা ভাগ, যেন সব একসাথে জমা হয়ে না যায়। শুধু শেষেরটা, "প্রতিষ্ঠানের রুটিন", অন্যদের কাজ দেখায়।

    "প্রশাসনিক রুটিন" আর "প্রতিষ্ঠানের রুটিন" — নাম দুইটা কাছাকাছি শোনায়, কিন্তু কাজ পুরা আলাদা। প্রশাসনিকটা শুধু আপনার নিজের, আর কেউ দেখে না। প্রতিষ্ঠানেরটা আপনার সহকর্মীরা যা প্রকাশ করেছেন সেটা দেখায়।

  2. "ক্লাস রুটিন" — আপনি কোন দিন কোন সময়ে কোন ক্লাস নেবেন, সেটা এখানে লিখে রাখেন। এটা আপনার নিজের ফোনের জন্য, আর সময়ের আগে ফোনে রিমাইন্ডার বাজে। অভিভাবকদের পাঠাতে চাইলে আলাদা করে প্রকাশ করতে হয় — সেটা ক্লাস রুটিনের নিজের পাতায় বলা আছে।

  3. "পরীক্ষার রুটিন" — এইটা বাকিগুলার মত না। এখানে আপনি তারিখ ধরে ধরে পুরা পরীক্ষার ছক বানান — কোন তারিখে কোন ক্লাসের কোন বিষয়। বানানোর পর প্রকাশ করলে সহকর্মী আর অভিভাবকরা দেখতে পান।

  4. "প্রশাসনিক রুটিন" — অফিসের কাজের সময় লিখে রাখার জায়গা। যেমন মিটিং, অভিভাবক সমাবেশ, অফিস আওয়ার। এটা শুধু আপনার, আর কেউ দেখে না, শুধু আপনার ফোনে রিমাইন্ডার দেয়।

  5. "ব্যক্তিগত রুটিন" — নিজের ব্যক্তিগত কাজের জন্য। যেমন সকালে হাঁটা, বই পড়া, নিজের পড়াশোনা। মাদ্রাসা বা স্কুলের সাথে এর কোনো সম্পর্ক নেই, আর কেউ কখনো দেখে না।

  6. "প্রতিষ্ঠানের রুটিন" — একমাত্র ঘর যেটা অন্যদের কাজ দেখায়। প্রধান শিক্ষক বা সহকর্মীরা যে ক্লাস রুটিন আর পরীক্ষার রুটিন প্রকাশ করেছেন, সব এখানে এক জায়গায়। এখানে আপনি নতুন কিছু বানাবেন না — শুধু দেখবেন, আর চাইলে প্রিন্ট বা শেয়ার করবেন।

    এখানে খালি দেখালে বুঝবেন কেউ এখনো প্রকাশ করেননি। বানানো আর প্রকাশ করা দুইটা আলাদা কাজ — শুধু বানিয়ে রাখলে সহকর্মীরা দেখেন না।

  7. সব ঘর সবার ফোনে থাকে না। প্রতিষ্ঠানে যুক্ত না থাকলে প্রশাসনিক আর প্রতিষ্ঠানের রুটিন দেখাবে না, কারণ ওই দুইটার কোনো মানে থাকে না। অভিভাবকের ফোনে ক্লাস রুটিনে সন্তানের ক্লাসের প্রকাশ করা রুটিন আসে।

সাধারণ প্রশ্ন

এই তিনটার কাজ কী, আমি বুঝতে পারছি না।

সংক্ষেপে — প্রশাসনিক রুটিন হলো অফিসের কাজের সময় (মিটিং, অভিভাবক সমাবেশ), ব্যক্তিগত রুটিন হলো একদম নিজের কাজ (হাঁটা, পড়া), আর প্রতিষ্ঠানের রুটিন হলো আপনার সহকর্মীরা যা প্রকাশ করেছেন সেটা দেখার জায়গা। প্রথম দুইটা শুধু আপনার ফোনের, আর কেউ কখনো দেখে না। শেষেরটাই একমাত্র যেটা অন্যদের কাজ দেখায়।

প্রশাসনিক আর ব্যক্তিগত রুটিনে যা লিখব তা কি অভিভাবক বা অন্য শিক্ষক দেখবেন?

না, কখনো না। ওই দুইটা শুধু আপনার নিজের ফোনে জমা থাকে আর শুধু আপনাকে রিমাইন্ডার দেয়। প্রকাশ করার কোনো অপশনই নেই ওখানে।

প্রতিষ্ঠানের রুটিনে ঢুকলে কিছুই আসছে না। সমস্যা কোথায়?

বেশিরভাগ সময় সমস্যা না — মানে হলো এখনো কেউ প্রকাশ করেননি। রুটিন বানানো আর প্রকাশ করা দুইটা আলাদা কাজ। যিনি বানিয়েছেন তাঁকে বলুন রুটিনটা শেয়ার/প্রকাশ করতে, তারপর আপনার ফোনে চলে আসবে।

আমার ফোনে পাঁচটার জায়গায় কম ঘর দেখাচ্ছে।

এটাই ঠিক আছে। আপনি কোনো প্রতিষ্ঠানে যুক্ত না থাকলে প্রশাসনিক আর প্রতিষ্ঠানের রুটিন লুকানো থাকে, কারণ ওই দুইটার তখন কোনো কাজ নেই। প্রতিষ্ঠানে যুক্ত হলে নিজে থেকেই চলে আসবে।

AI-কে জিজ্ঞেস করুন

এই পাতাটা নিয়ে AI অ্যাপকে সহজ বাংলায় বুঝিয়ে দিতে বলুন।

AI অ্যাপ ব্যবহার করা শিখুন

গুগল প্লে থেকে ফ্রি ডাউনলোড করুন

আরও টিউটোরিয়াল