একজন শিক্ষার্থীর নোট রাখবেন কীভাবে

হালনাগাদ ৮ আগস্ট ২০২৬

এক ছাত্রের জন্য আলাদা নোট — অসুস্থতা, অভিভাবকের সাথে কথা, শাস্তি বা প্রশংসা। ক্লাসের নোট থেকে এটা আলাদা।

  1. ক্লাসের কার্ডে "দেখুন" চাপুন।

  2. "শিক্ষার্থীদের প্রোফাইল" চাপুন, তারপর যেই ছাত্রের নোট রাখবেন তার নামে চাপ দিন।

  3. "জরুরী তথ্য/ নোটসমূহ" চাপুন। "নোট সমূহ" পাতা খুলবে — এই ছাত্রের আগের সব নোট কার্ড আকারে এখানে থাকে। একটাও না থাকলে লেখা আসবে "কোন নোট পাওয়া যায়নি"।

    ছাত্রটি আর্কাইভ করা থাকলে এই ঘরে চাপ দিলে কিছুই খুলবে না, নিচে ছোট করে লেখা আসবে "এক্টিভ করে আবার চেষ্টা করুন"। আগে ছাত্রটিকে এক্টিভ করুন, তারপর নোট লিখতে পারবেন।

  4. নিচের ডান কোণের প্লাস (+) চাপুন। "নতুন নোট যুক্ত করুন" বাক্স আসবে — তিনটা ঘর: "তারিখ*", "নোটের নাম*" আর "নোটের মূল অংশ"।

  5. "নোটের নাম*" ঘরে ছোট করে বিষয়টা লিখুন — যেমন "জ্বরে ৩ দিন অনুপস্থিত" বা "অভিভাবকের সাথে কথা"। বিস্তারিত লিখতে চাইলে নিচের "নোটের মূল অংশ" ঘরে লিখুন। তারিখ না বাছলে আজকের তারিখই বসে যাবে, তাই পুরনো কোনো দিনের কথা লিখলে তারিখটা বদলে নিন।

    নামের ঘরটা খালি রেখে শুধু মূল অংশ লিখলে অ্যাপ নিজেই লেখার প্রথম ২০ অক্ষর নিয়ে নাম বানিয়ে দেয়। আর দুইটাই খালি রাখলে সেভ হবে না — লেখা আসবে "নোটটি খালি। দয়া করা অন্তত শিরোনামটি ইনপুট দিন সেভ করার আগে।"

  6. "যুক্ত করুন" চাপুন। নোটটি ঐ ছাত্রের নামের নিচে কার্ড হয়ে চলে আসবে।

  7. পুরনো কোনো নোট পড়তে সেই কার্ডে চাপ দিন — "নোট দেখুন" খুলবে, ওখানে শুধু পড়া যায়। বদলাতে চাইলে "এডিট করুন" চাপুন, তখন "নোট এডিট করুন" খুলবে; লেখা ঠিক করে "আপডেট" চাপুন।

  8. নোট বেশি হয়ে গেলে উপরের "নাম লিখুন বা খুজুন..." ঘরে নামের অংশ লিখে খুঁজুন। অথবা তারিখের আইকনে চাপ দিয়ে একটা দিন বাছুন — শুধু ঐ দিনের নোট থাকবে, আইকনে একটা ছোট বিন্দু আসবে। সব আবার দেখতে পাশের গোল (X) চাপুন।

    খোঁজার ঘরটা শুধু নোটের নামের ভিতরে খোঁজে, মূল অংশের লেখার ভিতরে খোঁজে না। তাই নোটের ভিতরে লেখা কোনো শব্দ দিয়ে খুঁজলে "কোন নোট পাওয়া যায়নি" আসবে — নোটটা কিন্তু মুছে যায়নি। এজন্যই নামের ঘরে বিষয়টা লিখে রাখা জরুরি।

সাধারণ প্রশ্ন

এই নোট আর "ক্লাসের নোটসমূহ" — পার্থক্য কী?

"ক্লাসের নোটসমূহ" পুরো ক্লাসের জন্য, ক্লাসের ভিতরে ঢুকলেই পাওয়া যায়। আর এই নোটটা এক ছাত্রের নিজের — ছাত্রের প্রোফাইলে ঢুকে "জরুরী তথ্য/ নোটসমূহ" থেকে। দুইটার নাম উপরে একই ("নোট সমূহ") দেখায় বলে গুলিয়ে যায়, কিন্তু জায়গা দুইটা আলাদা: ক্লাসের নোট ছাত্রের প্রোফাইলে দেখাবে না, ছাত্রের নোটও ক্লাসের তালিকায় আসবে না।

এই নোট কি অভিভাবক দেখতে পান?

না। এই নোট অভিভাবকের কাছে যায় না, ডিজিটাল ডায়েরিতেও দেখায় না। তবে প্রাতিষ্ঠানিক ক্লাসের ছাত্র হলে নোটটা প্রতিষ্ঠানের খাতায় জমা হয়, তাই প্রতিষ্ঠানের অন্য শিক্ষক বা এডমিন দেখতে পারেন। নিজের ব্যক্তিগত ক্লাসের ছাত্র হলে শুধু আপনি দেখবেন। কিছু অভিভাবককে জানাতে চাইলে ডিজিটাল ডায়েরি ব্যবহার করুন, নোট না।

নোট মুছে ফেলা যায়?

যায়। কার্ডে চাপ দিয়ে "এডিট করুন" চাপুন, তারপর "ডিলিট করুন" চাপুন — " আপনি কি ডিলেট করতে চান?" জিজ্ঞেস করবে, "ডিলিট" চাপলে মুছে যাবে। মোছা নোট আর ফিরে আসে না, তাই মোছার আগে একবার পড়ে নিন।

ছাত্রকে অন্য ক্লাসে সরালে নোটগুলো যাবে?

ছাত্রকে সরানোর সঠিক নিয়মটা আলাদা একটা পাতায় লেখা আছে — "শিক্ষার্থীকে অন্য ক্লাসে সরানো" দেখে নিন। কপি করে সরালে ছাত্রের পরিচয় নতুন হয়ে যায়, আর নোট পুরনো পরিচয়ের সাথেই থেকে যায়। তাই সরানোর দরকার হলে ঐ পাতার নিয়মটাই মানুন।

AI-কে জিজ্ঞেস করুন

এই পাতাটা নিয়ে AI অ্যাপকে সহজ বাংলায় বুঝিয়ে দিতে বলুন।

AI অ্যাপ ব্যবহার করা শিখুন

গুগল প্লে থেকে ফ্রি ডাউনলোড করুন

আরও টিউটোরিয়াল