হাজিরা নেবেন কীভাবে
প্রতিদিনের হাজিরা নিতে এক মিনিটও লাগে না। ছবি দেখে দেখে করুন।
-
অ্যাপ খুলুন। আপনার ক্লাসগুলোর তালিকা দেখতে পাবেন।
-
যে ক্লাসের হাজিরা নেবেন, সেই ক্লাসের কার্ডে "দেখুন" চাপ দিন।
-
"উপস্থিতি নিন" বাটনে চাপ দিন।
-
কোন দিনের হাজিরা নেবেন সেই তারিখটা চাপুন। আজকের তারিখ আগে থেকেই বসানো থাকে।
আগের কোনো দিনের হাজিরা বাদ পড়ে গেলে এখান থেকেই সেই তারিখটা বেছে নিতে পারবেন।
-
"ওকে" চাপুন।
-
যে ছাত্র এসেছে, তার নামের পাশে "উপস্থিত" ঘরে টিক দিন। টিক মানে উপস্থিত, ফাঁকা মানে অনুপস্থিত।
-
প্রায় সবাই এসে থাকলে উপরে "সকলে উপস্থিত" চাপুন — একসাথে সবার টিক পড়ে যাবে। তারপর যারা আসেনি, শুধু তাদের টিক তুলে দিন।
-
নিচে "আপডেট" বাটনে চাপ দিন। ব্যস, আজকের হাজিরা সেভ হয়ে গেল।
নেট না থাকলেও সমস্যা নেই। হাজিরা ফোনেই সেভ থাকবে, নেট এলে নিজে থেকেই চলে যাবে। আবার নেওয়া লাগবে না।
-
একই দিনে ঘন্টা ধরে ধরে হাজিরা নিতে চাইলে: "আপডেট" চাপার পর উপরে দেখুন — "১ নং হাজিরা" আর তার পাশে "+ নতুন হাজিরা (পরের ঘন্টা)" চলে আসবে। এটাতে চাপলে ওই একই দিনের আরেকটা হাজিরা খুলবে, আগেরটা যেমন ছিল তেমনই থাকবে।
দিনের প্রথম হাজিরা সেভ করার আগে এই দুইটা লেখা উপরে আসে না। তাই "এই সুবিধা নাই" মনে হতে পারে — আসলে আছে, একবার "আপডেট" চাপলেই দেখা যাবে। একদিনে ৬ বার পর্যন্ত নেওয়া যায়।
সাধারণ প্রশ্ন
নেট ছাড়া হাজিরা নিলে কি ডাটা হারিয়ে যাবে?
না। হাজিরা আগে আপনার ফোনে সেভ হয়, তারপর নেট পেলে নিজে থেকেই সার্ভারে চলে যায়। আপনার কিছু করতে হবে না।
ভুল করে টিক দিয়ে ফেললে কী করব?
আবার সেই ঘরে চাপ দিলে টিক উঠে যাবে। সেভ করার আগে যত খুশি বদলাতে পারেন। সেভ করার পরেও "উপস্থিতির তথ্য পরিবর্তন" থেকে ঠিক করা যায়।
একই দিনের হাজিরা দুইবার নিলে কী হবে?
একই হাজিরায় আবার নিলে দুইবার হিসাব হবে না — আগেরটার উপরেই বসে, শুধু হালনাগাদ হয়। কিন্তু আপনি যদি ঘন্টা ধরে ধরে আলাদা আলাদা হাজিরা রাখতে চান, তাহলে সেটা অন্য জিনিস — নিচের প্রশ্নটা দেখুন।
ঘন্টা অনুযায়ী (প্রথম ঘন্টা, দ্বিতীয় ঘন্টা) আলাদা আলাদা হাজিরা নেওয়া যায়?
যায়। একদিনে ৬ বার পর্যন্ত আলাদা হাজিরা রাখা যায় — প্রতিটা নিজের মতো আলাদা, রিপোর্টেও আলাদা থাকে। মাদরাসায় প্রতি ওয়াক্তের পর আলাদা হাজিরা নিলেও একই নিয়ম। কীভাবে: প্রথমে স্বাভাবিকভাবে হাজিরা নিয়ে "আপডেট" চাপুন। এরপর স্ক্রিনের উপরে "১ নং হাজিরা" আর "+ নতুন হাজিরা (পরের ঘন্টা)" চলে আসবে। "+ নতুন হাজিরা (পরের ঘন্টা)" চাপলে ওই দিনেরই দ্বিতীয় হাজিরা খুলবে। অনেকে এটা খুঁজে পান না, কারণ দিনের প্রথম হাজিরা সেভ করার আগে লেখা দুইটা উপরে আসেই না। একবার "আপডেট" চাপলেই দেখতে পাবেন।
সন্তান আজ ক্লাসে উপস্থিত আছে — এই খবরটা অভিভাবকের মোবাইলে কীভাবে পাঠাব?
হাজিরা নিয়ে "আপডেট" চাপার পর "হাজিরা সেভ হয়েছে" লেখা একটা বক্স আসে। ওই বক্সে দুইটা অপশন থাকে — "শুধু অনুপস্থিতদের" আর "সকল শিক্ষার্থী"। ক্লাসে কেউ অনুপস্থিত থাকলে অ্যাপ নিজে থেকেই "শুধু অনুপস্থিতদের" ধরে রাখে, তাই অনেকে দ্বিতীয় অপশনটা খেয়ালই করেন না। "সকল শিক্ষার্থী" চেপে তারপর "বার্তা লিখুন" চাপুন। প্রত্যেক অভিভাবক তাঁর নিজের সন্তানের খবরটাই পাবেন — উপস্থিত হলে "আজ ক্লাসে উপস্থিত আছে", অনুপস্থিত হলে সেটা। একটা সাধারণ বার্তা সবাইকে যায় না। যাঁরা অ্যাপে যুক্ত নাই, তাঁদের জন্য এরপর নিজের সিম দিয়ে SMS পাঠানোর সুযোগ আসবে।
AI-কে জিজ্ঞেস করুন
এই পাতাটা নিয়ে AI অ্যাপকে সহজ বাংলায় বুঝিয়ে দিতে বলুন।
কপি হয়েছে — এখন পেস্ট করুন
গুগল প্লে থেকে ফ্রি ডাউনলোড করুন
আরও টিউটোরিয়াল
- অ্যাপে ঢুকবেন কীভাবে ফোন নম্বর দিয়ে প্রথমবার অ্যাপে ঢোকা। ইমেইল বা পাসওয়ার্ড কিছু লাগবে না।
- এক আইডিতে ঢোকার আরেকটা রাস্তা যোগ করুন ফোন নম্বর দিয়ে খোলা আইডিতে জিমেইল যোগ করুন। আইডি একটাই থাকে, ভিতরের কিছুই বদলায় না।
- নিজের হাজিরা দেবেন কীভাবে শিক্ষক হিসেবে আপনি নিজেও প্রতিদিন হাজিরা দিতে পারেন — এক চাপেই হয়ে যায়।
- আমার বেতন দেখুন ও "বুঝে পেয়েছি" স্বাক্ষর করুন প্রতিষ্ঠান বেতন রেকর্ড করলে অ্যাপে খবর পাবেন। রশিদটা দেখে "বেতন বুঝে পেয়েছি" চেপে নিজের ডিজিটাল স্বাক্ষর রেখে দিন — দুই পক্ষের কাছেই প্রমাণ থাকবে।
- ক্লাস খুলবেন কীভাবে হাজিরা নেওয়ার আগে একবার ক্লাস খুলে নিতে হয়। একবারের কাজ।
- রশিদ-ফলাফলের লেখা সুন্দর করুন — ফন্ট আর আকার প্রিন্ট বা শেয়ার করা কাগজের লেখা দেখতে খারাপ লাগছে? এক জায়গায় ফন্ট বদলে দিলে রশিদ, ফলাফলের স্লিপ, প্রত্যয়ন পত্র — সব একসাথে বদলে যাবে।
- ছাত্র-ছাত্রী যোগ করবেন কীভাবে ক্লাসে ছাত্রদের নাম আর রোল একবার তুলে রাখুন। এরপর প্রতিদিন শুধু টিক দিলেই হবে।
- একবারে সবার নাম তুলবেন কীভাবে ৪০ জনের নাম একটা একটা করে লেখার দরকার নেই। তালিকা লিখে বা পেস্ট করে একবারে সবাইকে যোগ করুন — কম্পিউটার লাগবে না।