অভিভাবক শিক্ষককে কীভাবে যোগাযোগ করবেন

৩ আগস্ট ২০২৬

ডিজিটাল ডায়েরিতে শিক্ষকের বার্তার নিচেই শিক্ষকের সাথে যোগাযোগের বোতাম আছে। ডায়েরিতে উত্তর লেখার ঘর নাই — কেন নাই আর কী করবেন, দুইটাই এখানে।

  1. অ্যাপে সন্তানের "বার্তাসমূহ" পাতায় যান। শিক্ষক যা যা পাঠিয়েছেন — ক্লাস রুটিন, সাধারণ বার্তা, নোটিশ — সব এখানে কার্ড হয়ে থাকে।

  2. যে বার্তাটার ব্যাপারে কথা বলতে চান, সেই কার্ডে চাপ দিন। পুরা বার্তাটা একটা বাক্সে খুলবে, নিচে থাকবে "কপি করুন" আর "শেয়ার করুন"।

  3. ওই বাক্সের একদম নিচে ফোনের ছবিসহ লেখা আছে "শিক্ষক/শিক্ষিকার সাথে যোগাযোগ করুন"। এটাই শিক্ষকের কাছে পৌঁছানোর রাস্তা।

    এখানে একটা কথা পরিষ্কার করে জেনে রাখা ভালো, নাহলে খুঁজে খুঁজে সময় নষ্ট হবে। ডিজিটাল ডায়েরি এক দিকে চলে — শিক্ষক থেকে অভিভাবকের দিকে। ডায়েরির ভিতরে উত্তর লেখার কোনো ঘর নাই, আর সেটা ভুল বা নষ্ট কিছু না, ওভাবেই বানানো। অভিভাবক শিক্ষককে যা বলতে চান, সেটা এই বোতাম দিয়ে সরাসরি শিক্ষকের নাম্বারে যায়। 🙏

  4. বোতামে চাপ দিলে শিক্ষকের নাম্বারে যোগাযোগ করার ব্যবস্থা চলে আসবে। ফোন করতে পারবেন, আর নতুন ভার্সনে WhatsApp, এসএমএস বা imo-তেও লিখে পাঠাতে পারবেন — যেটা আপনার সুবিধা।

  5. শিক্ষক যদি ফোন নাম্বার না দিয়ে শুধু ইমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলে থাকেন, তাহলে ইমেইল লেখার ব্যবস্থা আসবে। আর নাম্বার-ইমেইল কোনোটাই না থাকলে অ্যাপ লিখে দেবে যোগাযোগের তথ্য নাই — তখন প্রতিষ্ঠানকে বলুন শিক্ষকের নাম্বারটা যোগ করে দিতে।

সাধারণ প্রশ্ন

অভিভাবকরা শিক্ষককে মেসেজ করবে কিভাবে?

সন্তানের "বার্তাসমূহ" পাতায় যেকোনো বার্তার কার্ডে চাপ দিন, নিচে "শিক্ষক/শিক্ষিকার সাথে যোগাযোগ করুন" পাবেন। ওখান থেকে শিক্ষককে সরাসরি ফোন করতে পারবেন; নতুন ভার্সনে WhatsApp, এসএমএস বা imo দিয়ে লিখেও পাঠাতে পারবেন। অ্যাপের ডায়েরির ভিতরেই উত্তর লেখার ঘর নাই — ডায়েরি শিক্ষক থেকে অভিভাবকের দিকে এক দিকে চলে।

ডায়েরিতে সরাসরি উত্তর দেওয়ার ঘর নাই কেন?

ডিজিটাল ডায়েরি বানানো হয়েছে শিক্ষকের ঘোষণা অভিভাবকের কাছে পৌঁছে দেওয়ার জন্য — রুটিন, নোটিশ, ফলাফল, রশিদ। এক ক্লাসে চল্লিশ-পঞ্চাশজন অভিভাবক থাকেন; সবাই ডায়েরিতে উত্তর লিখলে শিক্ষকের ফোনে একটা জিনিসই হতো, আর জরুরি কথাটা হারিয়ে যেত। তাই উত্তরের রাস্তা আলাদা রাখা হয়েছে — যোগাযোগের বোতাম দিয়ে সরাসরি শিক্ষকের কাছে।

বোতামে চাপলে বলে যোগাযোগের তথ্য নাই।

মানে ওই শিক্ষকের অ্যাকাউন্টে ফোন নাম্বার বা ইমেইল কোনোটাই সংরক্ষিত নাই। এটা অভিভাবকের দিক থেকে ঠিক করার কিছু নাই — প্রতিষ্ঠানের এডমিনকে বলুন শিক্ষকের প্রোফাইলে নাম্বারটা বসিয়ে দিতে।

শিক্ষককে ফোন না করে শুধু লিখে পাঠাতে চাই।

নতুন ভার্সনে যোগাযোগের বোতামে চাপলে যে তালিকাটা আসে, সেখানে ফোন কলের নিচেই WhatsApp, imo আর এসএমএস থাকে — যেটা চান বেছে নিন, শিক্ষকের নাম্বার নিজে থেকেই বসে যাবে। পুরানো ভার্সনে বোতামটা সরাসরি ফোন করে; তখন নাম্বারটা টুকে নিয়ে নিজের পছন্দের অ্যাপে লিখুন।

AI-কে জিজ্ঞেস করুন

এই পাতাটা নিয়ে AI অ্যাপকে সহজ বাংলায় বুঝিয়ে দিতে বলুন।

AI অ্যাপ ব্যবহার করা শিখুন

গুগল প্লে থেকে ফ্রি ডাউনলোড করুন

আরও টিউটোরিয়াল

  • আমার সন্তান দেখবেন কীভাবে অ্যাকাউন্ট ছাড়াই সন্তানের হিসাব রাখুন — টিকার তারিখ, স্মৃতি, নিজের রাখা হাজিরা।
  • অভিভাবক নিজে থেকে যুক্ত হতে চাইলে কী করবেন অভিভাবক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সন্তানের নাম লিখে অনুরোধ পাঠান। সেই অনুরোধ প্রতিষ্ঠানের ট্যাবে জমা হয়। আপনি শুধু দেখিয়ে দেবেন এটা কোন শিক্ষার্থী — বাকিটা অভিভাবক নিজেই করবেন।
  • সব অভিভাবককে একসাথে যুক্ত করুন এক এক করে লিংক পাঠাতে গেলে ৪০ জন অভিভাবকে সারা দিন লেগে যাবে। এক চাপে পুরো ক্লাসের অভিভাবকের কাছে রিকোয়েস্ট পাঠান, আর যিনি সামনে দাঁড়িয়ে আছেন তাঁকে কিউআর কোড দেখিয়ে সাথে সাথে যুক্ত করুন।
  • ডায়েরি দিয়ে অভিভাবককে যুক্ত করুন শিক্ষক একটা লিংক বা QR পাঠাবেন, অভিভাবক সেটাতে চাপ দিলেই যুক্ত হয়ে যাবেন — ক্লাসের বার্তা তাঁর ফোনে পৌঁছাবে।
  • অভিভাবককে বার্তা পাঠাবেন কীভাবে নোটিশ, বাড়ির কাজ, বেতনের কথা বা পরীক্ষার খবর — সরাসরি অভিভাবকের ফোনে, বিনামূল্যে। ছবি বা পিডিএফও পাঠানো যায়। কে বার্তাটা পাবেন আর কে পাবেন না, পাঠানোর আগেই অ্যাপ বলে দেয়।
  • কোন অভিভাবক যুক্ত হয়েছেন, দেখবেন কীভাবে রিকোয়েস্ট পাঠানোর পর সবচেয়ে বড় প্রশ্ন — কাজ হলো কি? ডায়েরির নিচের তালিকাটাই উত্তর দেয়। কার নামের পাশে "যুক্ত" লেখা, কাকে ফোন দেবেন, আর লাল ✕ চাপলে কী হয় — সবই এখানে।
  • পরীক্ষার রুটিন অভিভাবকদের পাঠাবেন কীভাবে রুটিনটা আপনি একবার অ্যাপে লিখে রেখেছেন। এখন এক চাপে সেটাই অভিভাবকের ফোনে চলে যাবে — নতুন করে টাইপ করতে হবে না, ছবি তুলতে হবে না।
  • বেতন আদায় করবেন কীভাবে মাসের বেতন একবার তৈরি করুন, তারপর যে টাকা দিল তার ঘরে বসিয়ে দিন। কে কত বাকি, নিজেই হিসাব হয়ে যাবে।